বুধবার, ১৩ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা নান্দিনায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেস অনুষ্ঠিত গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালক নিহত কুড়িগ্রামে পরিবহন শ্রমিকদের বিপদের বন্ধু আমিনুর রহমান বাচ্চু সাতক্ষীরায় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন শক্তিশালীকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হোমনায় দুই মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড তারাকান্দায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পটুয়াখালীতে লতিফ স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মানববন্ধন ফটিকছড়িতে বাস-পিকআপ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর ঠাকুরগাঁওয়ে বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ সম্প্রসারণে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও হানি ট্রাপিং চক্রের সহযোগী আয়শা সিদ্দিকা আটক চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চার মাসে ৩৯ খুন,আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ধারাবাহিক হামলায় জনমনে আতঙ্ক নগরকান্দায় তুচ্ছ ঘটনায় ছোট ভাই কর্তৃক বড় ভাইয়ের হাতের কব্জি কর্তন আন্তর্জাতিক নার্স দিবসে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি ও আলোচনা সভা বাল্যবিবাহ, শিশুশ্রম ও মাদক প্রতিরোধে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অফিসে অনিয়মিত এলজিইডির প্রধান প্রকৌশলী সেবায় ভোগান্তি, বাড়ছে ফাইলজট. সাক্ষাৎ প্রার্থীদের ক্ষোভ ডিসিআরভুক্ত জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের বসবাস নিশ্চিতের দাবি কাউখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা হাসপাতালে রোগীর আর্তনাদ, নিচে নার্সদের ব্যান্ড পার্টি ও উদ্দাম নাচ আনোয়ারায় আলোচিত গৃহবধূ মৃত্যু: অভিযুক্ত স্বামী আটক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে মন্ত্রিসভায় দেখতে চায় প্রকৌশলী সমাজ কাউখালীতে পারিবারিক কলহের কারণে জেলের আত্মহত্যা ফটিকছড়িতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

দিপু ভূইয়ার পক্ষ থেকে রূপগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সুজন আহম্মেদ

লিখন রাজ, রুপগঞ্জ 
বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া (দিপু)’র পক্ষ থেকে রূপগঞ্জ ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের ১নং সহ-সভাপতি মোঃ সুজন আহম্মেদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আসে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে। এই ঈদ কেবল আনন্দের নয়, এটি আমাদেরকে ত্যাগ, সংযম এবং মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যেন এই ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেটিই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া (দিপু) সবসময় রূপগঞ্জবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য। ঈদের এই পবিত্র মুহূর্তে তিনি সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সুজন আহম্মেদ বলেন, আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যারা আর্থিক কষ্টের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। তাদের পাশে দাঁড়ানো, তাদের মুখে হাসি ফোটানোই প্রকৃত ঈদের আনন্দ। সমাজের বিত্তবানদের প্রতি তিনি আহ্বান জানান, তারা যেন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

তিনি আরও উল্লেখ করেন, তরুণ সমাজকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে এবং নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সবশেষে মোঃ সুজন আহম্মেদ রূপগঞ্জ ইউনিয়নসহ সমগ্র দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। ঈদ হোক সকল ভেদাভেদ ভুলে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার এক অনন্য উপলক্ষ।


এই বিভাগের আরো খবর