শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

দীর্ঘদিন পর পারিবারিক অনুষ্ঠানে গেলেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক :
রবিবার, ১১ মে, ২০২৫, ১২:০২ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : দীর্ঘদিন পর পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।

শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে গুলশান বাসা ফিরোজা থেকে ভাইয়ের বাসায় রওনা হন বেগম খালেদা জিয়া।

অনুষ্ঠানে যেতে গাঢ় নীল রঙের একটি শাড়ি পরে বের হয়েছেন খালেদা জিয়া। নিজের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়া বের হওয়ার পর গাড়ির দুই পাশে নেতাকর্মীরা তার নামে বিভিন্ন স্লোগান দেন।

বেগম জিয়াকে স্বাগত জানান তার ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা এবং প্রয়াত ভাই সৈয়দ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদসহ অন্যান্য স্বজনরা।

সেখানে তিনি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনসহ মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত আছেন।

দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে গত ৬ই মে লন্ডন থেকে দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া। দেশে ফিরে বাসায় পূর্ণ বিশ্রামে ছিলেন বিএনপির চেয়ারপারর্সন। এখন অনেকটা সুস্থবোধ করায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গেলেন সাবেক প্রধানমন্ত্রী।

এর আগে কারামুক্ত হলেও শারীরিক অবস্থার কারণে বেগম খালেদা জিয়া বাইরের কোনো কর্মসূচিতে অংশ নেননি। সর্বশেষ সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর