সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ

বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে সাড়ে ১৭ হাজার কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ১২:৪৪ অপরাহ্ন

সপ্তাহজুড়ে সূচকের নিম্নমুখী প্রবণতা লেনদেন হয়েছে। ফলে বিনিয়োগকারীরাও সতর্কতার সঙ্গে বিনিয়োগ করেছেন।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, বিদায়ী সপ্তাহে তিনদিন দরপতন আর দুদিন সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

আগস্ট মাসের প্রথম সপ্তাহে ৭৬টি কোম্পানির শেয়ারে দাম বেড়েছে, বিপরীতে কমেছে ৯৬টি কোম্পানির শেয়ারের দাম। আর তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের পুঁজি বা বাজার মূলধন বেড়েছে প্রায় সাড়ে ১৭ হাজার কোটি টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ১৭ হাজার ২৯৫ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত সপ্তাহে বিনিয়োগকারীরা বাজার পর্যবেক্ষণ করেছেন, যারা বিনিয়োগ করেছেন তারা সতর্কতার সঙ্গে বিনিয়োগ করেছেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার বাজারে সাপোর্ট প্রদান ও তারল্য বৃদ্ধির উদ্দেশ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তাই তারা এখন বাজারে অংশগ্রহণ করার করতে পারেন। ফলে আশা করা যায়, আগামী সপ্তাহজুড়ে বাজারে সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি লেনদেনের পরিমাণ কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডিএসইর তথ্য মতে, গত ৩০ জুলাই সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতে ডিএসইর মূলধন ছিল ৭ লাখ ৬৩ হাজার ৮৯৮ কোটি ৮২ লাখ ৯৯ হাজার টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার (৩ আগস্ট) লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৮১ হাজার ৩৭০ কোটি ৫৩ লাখ ৬২ হাজার টাকা।

অর্থাৎ টাকার অঙ্কে পুঁজি বেড়েছে ১৭ হাজার ৪৭১ কোটি ৭০ লাখ ৯১ হাজার ১৮৮ টাকা। যা শতাংশের হিসেবে বেড়েছে ২ দশমিক ২৯ শতাংশ। এর আগের সপ্তাহে পুঁজি বেড়েছিল ১০০ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৩৪২ টাকা।

বিদায়ী সপ্তাহের প্রথম কর্মদিবস ৩০, ৩১ জুলাই এবং ৩ আগস্ট সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। অপরদিকে ১ ও ২ আগস্ট মঙ্গল ও বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে উভয় পুঁজিবাজারে।

সপ্তাহটিতে বাজারে লেনদেন হয়েছে মোট ৩৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন। এর মধ্যে ৭৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, তার বিপরীতে কমেছে ৯৬টির আর অপরিবর্তিত ছিল ২০৩টির। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিল ৫০টির, কমেছিল ২১৬টির আর অপরিবর্তিত ছিল ২০৩টি কোম্পানির শেয়ারের দাম।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৯ পয়েন্ট কমে ৬ হাজার ৩২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৩৭২ পয়েন্টে ও ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ৭ পয়েন্ট কমে ২ হাজার ১৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৯৬৩ কোটি ৬৮ লাখ ৯০ হাজার টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ২৫৬ কোটি ৬৮ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ ২৯২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে, শতাংশের হিসাবে যা ৮ দশমিক ৯৯ শতাংশ।

গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফুয়াং ফুডের শেয়ার। এরপর যথাক্রমে লেনদেন হয়েছে, রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, জেএমআই হসপিটাল, বাংলাদেশ শিপিং করপোরেশন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, মেট্রো স্পিনিং, এমারেল্ড অয়েল এবং ক্রিস্টাল ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কিছুটা ইতিবাচক প্রবণতায় লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক ২৮ পয়েন্ট কমে ১৮ হাজার ৬৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময়ে লেনদেন হয়েছে ৬১ কোটি ৭২ লাখ ৩ হাজার ৭৭ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৯ কোটি ৩৭ লাখ ২২ হাজার ৯ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ১২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।


এই বিভাগের আরো খবর