সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে এফবিসিসিআই ও জেসিসিআই’র মধ্যে সমঝোতা স্বারক সই

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৮:০২ অপরাহ্ন

জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে এবার জাপান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেসিসিআই) এর সাথে সমঝোতা স্মারক সই করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে জাপানের রাজধানী টোকিও’তে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এফবিসিসিআই’র পক্ষে সভাপতি মো. জসিম উদ্দিন এবং জেসিসিআই’র পক্ষে এর চেয়ারম্যান কেন কোবায়েশি স্মারকে সাক্ষর করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এফবিসিসিআইর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, বর্তমান সহসভাপতি এম এ মোমেন, আমিনুল হক শামীম, মোঃ আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর, মোঃ হাবীব উল্লাহ ডন, পরিচালকবৃন্দ, দুই দেশের রাষ্ট্রদূত, সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এফবিসিসিআই সভাপতি বলেন, ‌‘অবকাঠামো প্রকল্প, শিল্প প্রবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপান গুরুত্বপূর্ণ অংশীদার। পরিবর্তনশীল এই বৈশ্বিক অর্থনৈতিক ল্যান্ডস্কেপ পার করার সময়ে আমাদের দুই দেশের সম্ভাব্য খাতগুলিসহ নতুন সম্ভাবনা খোঁজা ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জেসিসিআইর সহযোগিতায় বাংলাদেশকে ব্যবসা ও বিনিয়োগের অন্যতম গন্তব্য হিসেবে প্রস্তুত করতে ক্রমাগত প্রচারণামূলক কাজ করে যাচ্ছে এফবিসিসিআই। ২০২৬ সালের মধ্যে আরসিইপি-এর গেটওয়ের মাধ্যমে উভয় পক্ষের ব্যবসাকে সহজ ও সমর্থন করার জন্য চলমান আলোচনা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটি বিজনেস সেশন অনুষ্ঠিত হয়। সেশনে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) ও ব্যাসিস এর পক্ষ থেকে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

এর আগে বুধবার (২৬ এপ্রিল) রাতে একটি নৈশভোজের আয়োজন করে জেসিসিআই। এতে অংশ নিয়ে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

গত ২৫ এপ্রিল বেশকিছু বাণিজ্যিক কর্মসূচিতে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে চার দিনের সফরে জাপান গেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ীক প্রতিনিধিদল।


এই বিভাগের আরো খবর