সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

‘নগদ’ দিয়ে এয়ার অ্যাস্ট্রায় টিকিট কাটলেই ১০ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ৩ মে, ২০২৩, ৩:১৪ অপরাহ্ন

এখন থেকে ঘোরাঘুরি হবে আরও বেশি সাশ্রয়ী ও আরামদায়ক। ভ্রমণ কিংবা জরুরি প্রয়োজনে বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রার টিকিট নগদের মাধ্যমে কাটলেই থাকছে ১০ শতাংশ ছাড়।

বুধবার (৩ মে) ‘নগদ’ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি এ বিষয়ে নগদের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নগদের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক ও এয়ার অ্যাস্ট্রার পক্ষে প্রতিষ্ঠানটির হেড অব সেলস মোহাম্মদ মোজাম্মেল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় নগদের হেড অব বিজনেস সেলস মোহাম্মদ মাহবুব সোবহান, এয়ার অ্যাস্ট্রার ব্র্যান্ড মার্কেটিংয়ের এজিএম আ ফ ম রুবাইয়াত-উল-জান্নাতসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ চুক্তি অনুযায়ী চলতি বছররে ৫ জুলাই পর্যন্ত এয়ার অ্যাস্ট্রার টিকিট কাউন্টার থেকে নগদের মাধ্যমে টিকিট কিনলে থাকছে বেইস ফেয়ারের উপর ১০ শতাংশ ছাড়। তবে ঈদের সময়ে এ ছাড়ের শর্তে কিছুটা পরিবর্তন থাকবে।

চুক্তির বিষয়ে নগদের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক বলেন, ‘আমরা মানুষের জীবন সহজ ও আরামদায়ক করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছি। এ অফারের ফলে এখন থেকে ১০ শতাংশ ছাড়ে এয়ার অ্যাস্ট্রার যাত্রীরা টিকিট কিনতে পারবেন। যার ফলে সবাই সাশ্রয়ী মূল্যে ভ্রমণ করতে পারবেন তারা।’

এছাড়া দেশজুড়ে ৩০০টিরও বেশি ব্র্যান্ড ও ৬ হাজারের বেশি আউটলেটে নগদ-এর মেগা অফার ক্যাম্পেইন চলছে। অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকরা নগদ-এর ওয়েবসাইট ও ফেসবুকে নজর রাখতে পারেন।


এই বিভাগের আরো খবর