শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

নড়াইলকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখতে চাই : মাশরাফী বিন মোর্ত্তজা

নড়াইল প্রতিনিধি
শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৩:০৪ অপরাহ্ন

নড়াইলকে আমি উন্নয়নের রোল মডেল হিসেবে দেখতে চাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি বলেন, আমাকে ভালোবাসেন আর না বাসেন আমি আপনাদের জন্য কাজ করে যাবো। আপনারা একবারের জন্যও ভাববেন না আমি বসে আছি। এসব কাজে ইতোপূর্বে আপনারা আমাকে সহযোগিতা করেছেন। বর্তমানে ও ভবিষ্যতে আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন।

শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ অনুষ্ঠানে মাশরাফী বিন মোর্ত্তজা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমার কাজ হচ্ছে অফিসে অফিসে দৌঁড়ে এলাকার বিভিন্ন সড়ক, সেতু, হাসপাতালসহ স্বাস্থ্যসেবার ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, নদীভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনগনের দোড়গোঁড়ায় বিভিন্ন উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেয়া।

‘জনতার মুখোমুখি, জনতার সেবক’ কর্মসূচি এলাকায় ব্যাপকভাবে সাড়া ফেলেছে। জেলার লোহাগড়া উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত এ কর্মসূচিতে হাজির হয়ে তিনি এলাকার জনগণের জন্য কি করতে পেরেছেন, কি করতে যাচ্ছেন কিংবা কি কি করা দরকার সে বিষয়ে উপস্থিত সুধীজনের মতামত নিচ্ছেন এবং তাদের প্রশ্নে উত্তর দিচ্ছেন। ব্যতিক্রমী এ ধরনের অনুষ্ঠানে স্বত:স্ফূর্তভাবে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ হাজির হয়ে তাদের সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরতে পারছেন।

জনতার মুখোমুখি এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত থেকে মাশরাফীকে ইউনিয়নের উন্নয়ন সম্পর্কিত ও দীর্ঘ ৪ বছরের কার্যক্রম, সফলতা-ব্যর্থতা, এলাকায় জনগণের জন্য কতটুকু করতে পেরেছেন বা পারেননি, সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন এবং তিনি (মাশরাফী) প্রশ্নের উত্তর দেন।

লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

এছাড়া বৃহস্পতিবার রাতে তিনি দিঘলিয়ায় ‘জনতার মুখোমুখি, জনতার সেবক’ কর্মসূচিতে উপস্থিত থেকে ইউনিয়নের রাস্তাঘাট, ইউনিয়ন স্বাস্থ্যসেবা, খেলার মাঠ, বিভিন্ন মসজিদের ও মন্দিরের উন্নয়ন, নদীখননসহ বিভিন্ন বিষয়ে এলাকাবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


এই বিভাগের আরো খবর