শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র

নতুন রাজনৈতিক জোটের আত্নপ্রকাশ স্থগিত

মাহফুজ জাহিদ
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৩:১৪ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ চার দলের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশনে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা থাকলেও রাতের বৈঠকের সিদ্ধান্তে অনুষ্ঠানটি বাতিল হয়।

এবি পার্টির সহ- দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু গণমাধ্যমকে জানান, বৈঠক স্থগিত করা হয়েছে। পরবর্তীতে জানিয়ে দেব। এটা হঠাৎ করে মাঝরাতে স্থগিত হয়েছে। আমাদের শরিক দলগুলোর ভেতরে কিছু আলোচনা বাকি আছে। এনসিপির অনেক জুনিয়র নেতা বোঝাপড়ার জায়গায় সমস্যায় আছেন। এ কারণে দেরি হচ্ছে।

এবি পার্টির এই নেতা আরও জানান, এনসিপি আপ বাংলাদেশকে জোটে নিতে চাইছে না। তাদের নিজেদের মধ্যেও কোন্দল রয়েছে। জোট হবে, তবে একটু দেরি হচ্ছে।

এনসিপি’র নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় নেতা বলেন, গতরাতে বৈঠকে দলের কয়েকজন নেতা আপ বাংলাদেশকে নিয়ে জোট গঠনের বিপক্ষে মত দেন। পরে সিদ্ধান্ত হয় আপ বাংলাদেশকে বাদ দিয়ে এগোনোর। তবে অন্য শরিকরা যদি আপ বাংলাদেশ ছাড়া জোটে না আসেন, তাহলে পুরো প্রক্রিয়াই অনিশ্চিত হয়ে পড়তে পারে। এজন্য আলোচনা চলছে, এবং আপাতত আজকের বৈঠক করা হচ্ছে না।

ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জোট গঠন প্রক্রিয়া পিছিয়েছে। আলাপ-আলোচনা চলছে। কনফার্ম হলে জানাতে পারব।

এনসিপি আপ বাংলাদেশকে না চাওয়ার বিষয়টি নিয়ে তিনি বলেন, আমাদের আনুষ্ঠানিকভাবে এমন কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল নতুন জোট গঠনের উদ্যোগ নিচ্ছে। গণঅভ্যুত্থান থেকে উঠে আসা এনসিপিকে ঘিরেও চলছে নানা আলোচনা। এসব আলোচনার মধ্যেই এনসিপি, আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল আজ।


এই বিভাগের আরো খবর