শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

নন্দীগ্রামে বিএনপির মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার- ৪

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৩:৪৪ অপরাহ্ন

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়েরকৃত মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হক জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলা ও পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে শুক্রবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন (৫৩), পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা (৩২), পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের (ওমরপুর) সভাপতি ফেরদৌস আলম (৪৯) এবং উপজেলার শেখের মাড়িয়া এলাকার আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম (৪৮)। এরমধ্যে ফেরদৌস ও সাইদুল এজাহার নামীয় আসামি।

এছাড়া মামুন ও রানাকে ঘটনায় জড়িত সন্দেহে একই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।উল্লেখ্য, উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর বাজার সংলগ্ন স্কুলমাঠে ভাটরা ইউনিয়ন বিএনপির সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে গত ১৫ সেপ্টেম্বর থানায় মামলা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মাটিহাস গ্রামের আক্কেল আলী মন্ডলের ছেলে শফিকুল ইসলাম। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়।

মামলার বিবরণে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পন্ডিতপুকুর হাইস্কুল মাঠে ভাটরা ইউনিয়ন বিএনপির সভা শেষ হওয়ার পরই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের নির্দেশে শতাধিক আসামিরা সেখানে হামলা করে। তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং একটি অবিস্ফোরিত ছিল৷ হামলায় উপজেলা ছাত্রদলের ৪-৫জন নেতাকর্মী আহত হয় বলে অভিযোগে উল্লেখ করে।


এই বিভাগের আরো খবর