ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হযরত আলী (রাঃ) ক্যাডেট মাদ্রাসায় বার্ষিক অভিভাবক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ মার্চ সকালে পৌর এলাকার হযরত আমেনা (রাঃ) পৌর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক ও সুপার মাওলানা এম. এ. মতিন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হোসেন শান্তি।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য মোঃ বিল্লাল হোসেন, সহকারী মৌলবী মাওলানা মোঃ আলাউদ্দিন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মোঃ রফিকুল ইসলামের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল, শৃঙ্খলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি মোহাম্মদ হোসেন শান্তি তার বক্তব্যে বলেন, একটি শিক্ষিত ও আদর্শ সমাজ গঠনে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন পুরস্কার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।