শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

নাটোরে শ্রেণিকক্ষের বেঞ্চ মহাসড়কে রেখে অবরোধ, অধ্যক্ষ ও সহকারী অধ্যাপকের পদত্যাগ দাবি

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪৪ অপরাহ্ন

শ্রেণিকক্ষের বেঞ্চ মহাসড়কে রেখে যানবাহন ব্যারিকেড দিয়ে অধ্যক্ষ ও একজন সহকারী অধ্যাপকের পদত্যাগের দাবি তুলেছে একটি বেসরকারী কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার নাটোরের বড়াইগ্রামের ধানাইদহ বাজার সংলগ্ন খালিসাডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে। তারা ওই মহাসড়কের ধানাইদহ এলাকায় অবস্থান নিলে দুই দিকে শত শত যান আটকা পড়ে। এ সময় তুমুল বৃষ্টি হলেও শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সড়েনি। ছাত্র-ছাত্রীরা বৃষ্টিতে ভিজে অবরোধ কর্মসূচী পালন করে। সকাল পৌনে ১১টার দিকে শুরু হওয়া এই অবরোধ ৩ ঘন্টা ব্যাপী চলে। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ও থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন এবং তাদের দাবির ব্যাপারে যথাযথ নিয়মে ব্যবস্থা গ্রহণের আশ^াস দিলে বেলা ২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, খালিসাডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ.ন.ম ফরিদুজ্জামান ও সহকারী অধ্যাপক কে.এম জাকির হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে এ আন্দোলন নস্যাৎ করার চেষ্টা চালিয়েছে। তারা উভয়েই ফ্যাসিবাদী হাসিনা সরকারের অংশীদার, দুর্নীতিবাজ ও স্বৈরাচার। সহকারী অধ্যাপক কে.এম জাকির হোসেন বনপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি। তিনি মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক। অথচ এই কলেজে তাকে গত ১৫ বছরে একদিনও দেখা যায়নি।

তিনি একটি শ্রেণিপাঠ না নিয়েও নিয়মিত বেতন তুলেছেন। অধ্যক্ষ আ.ন.ম ফরিদুজ্জামান কলেজের জন্য আসা সকল বরাদ্দ লুটেপুটে খেয়েছেন। তার বিরুদ্ধে সাধারণ ছাত্র-ছাত্রীদের পাহাড় পরিমাণ অভিযোগ রয়েছে। এক দফা দাবি হিসেবে শিক্ষার্থীরা এই অধ্যক্ষ ও সহকারী অধ্যাপকের দ্রæত পদত্যাগ চায়।

অথবা তাদের চাকরিচ্যুতের দাবি করেন। অন্যথায় এই এক দফা দাবি পূরণের জন্য আরও কঠোর কর্মসূচীর ডাক দেওয়া হবে বলে শিক্ষার্থীরা জানান।


এই বিভাগের আরো খবর