বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা নান্দিনায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেস অনুষ্ঠিত গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালক নিহত কুড়িগ্রামে পরিবহন শ্রমিকদের বিপদের বন্ধু আমিনুর রহমান বাচ্চু সাতক্ষীরায় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন শক্তিশালীকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হোমনায় দুই মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড তারাকান্দায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পটুয়াখালীতে লতিফ স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মানববন্ধন ফটিকছড়িতে বাস-পিকআপ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর ঠাকুরগাঁওয়ে বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ সম্প্রসারণে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও হানি ট্রাপিং চক্রের সহযোগী আয়শা সিদ্দিকা আটক চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চার মাসে ৩৯ খুন,আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ধারাবাহিক হামলায় জনমনে আতঙ্ক নগরকান্দায় তুচ্ছ ঘটনায় ছোট ভাই কর্তৃক বড় ভাইয়ের হাতের কব্জি কর্তন আন্তর্জাতিক নার্স দিবসে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি ও আলোচনা সভা বাল্যবিবাহ, শিশুশ্রম ও মাদক প্রতিরোধে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অফিসে অনিয়মিত এলজিইডির প্রধান প্রকৌশলী সেবায় ভোগান্তি, বাড়ছে ফাইলজট. সাক্ষাৎ প্রার্থীদের ক্ষোভ ডিসিআরভুক্ত জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের বসবাস নিশ্চিতের দাবি কাউখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা হাসপাতালে রোগীর আর্তনাদ, নিচে নার্সদের ব্যান্ড পার্টি ও উদ্দাম নাচ আনোয়ারায় আলোচিত গৃহবধূ মৃত্যু: অভিযুক্ত স্বামী আটক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে মন্ত্রিসভায় দেখতে চায় প্রকৌশলী সমাজ কাউখালীতে পারিবারিক কলহের কারণে জেলের আত্মহত্যা ফটিকছড়িতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জে পাম্পে তেল বন্ধ, যান চালকদের দুর্ভোগ চরমে

মাহফুজ জাহিদ 
রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জ কাঁচপুর ব্রীজের পূর্ব প্রান্ত থেকে নিজের মোটরসাইকেল নিয়ে মুন্সিগঞ্জে বোনের শ্বশুর বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা হন জাহিদুল ইসলাম।সাথে ছিলেন তার বৃদ্ধ বাবা। যাত্রাপথে জ্বালানি তেল ফুরিয়ে গেলে মোটরসাইকেল ঠেলে সাইনবোর্ড এলাকার চৌরঙ্গি ফিলিং স্টেশনে ঢোকেন।কিন্তু সেখানে তেল নেই সাইনবোর্ড সাঁটানো দেখতে পেয়ে অনেকটা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন তারা।

প্রখর রোদের মধ্যে মোটরসাইকেল ঠেলে ক্লান্ত হয়ে পড়েছেন বাবা ছেলে।
এ বিষয় নিয়ে কথা হয় তাদের সঙ্গে।আলাপকালে তারা বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে।চরম দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, তেল শেষ হয়ে যাওয়ার পর অনেক কষ্ট করে এখানে আসলাম। কিন্তু এসে শুনি তেল নেই। এখন কী করবো বুঝতে পারছি না।

সাইনবোর্ডে ওই ফিলিং স্টেশনের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে তাদের স্টেশনে কোনো তেল নেই। ডিপোতে একাধিকবার গাড়ি পাঠিয়েও তেলের মজুদ করতে পারেননি। সকাল বেলায় একটি গাড়ি ডিপোতে পাঠানো হয়েছে, যা দুপুর দুইটা পর্যন্ত ফেরেনি। ডিপো থেকে তেল পাওয়া গেলে স্টেশনে তা বিক্রি করা হবে বলেও জানান এ ফিলিং স্টেশনের এক কর্মকর্তা।

তেল বিক্রি বন্ধ থাকায় অলস সময় পার করতে দেখা গেছে এখানকার কর্মীদেরও। কেউ পত্রিকা পড়ছিলেন, অন্যরা একে-অপরের সঙ্গে খোশ-গল্পে ছিলেন ব্যস্ত।
আধাঘন্টা পর্যবেক্ষণে এ ফিলিং স্টেশনে সাতটি মোটরসাইকেল জ্বালানি তেল নিতে এসে সরবরাহ বন্ধ থাকায় বিরক্তি নিয়ে ফিরে গেছেন।

মাহফুজ নামের এক মোটরসাইকেল চালক বলেন, দেশে তো তেল আসতেছে।সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পর্যাপ্ত তেল মজুদ আছে। কিন্তু আমরা তো রোডে বের হলে তেল পাচ্ছি না। গাড়ি নিয়ে রাস্তায় বের হইলেই ঠেলে ঠেলে যেতে হয়।

যান চালকদের অভিযোগ, জেলার অধিকাংশ ফিলিং স্টেশনের একই চিত্র। বেশিরভাগ স্টেশনে তেল বিক্রি বন্ধ। যেগুলোতে মিলছে তাও রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি হচ্ছে, যা অপর্যাপ্ত।

ফিলিং স্টেশনগুলোতে তেল না পাওয়া গেলেও খুচরা বাজারে অতিরিক্ত দামে তেল ঠিকই বিক্রি হচ্ছে বলেও অভিযোগ করেছেন যানবাহনের চালকদের।

যোগাযোগ করা হলে সিদ্ধিরগঞ্জ গোদনাইলের মেঘনা ডিপোর ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ‘তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এখন সপ্তাহে সাত দিনই ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে। যে পরিমাণ নির্দিষ্ট করে দেয়া হয়েছে, সেটাই দিচ্ছি আমরা।


এই বিভাগের আরো খবর