ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পুলিশের লুন্ঠিত আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্র সহ ৫ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) ভোর থেকে শুরু হওয়া অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। লে.কর্ণেল জুবায়ের সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
গণমাধ্যমকে জানানো হয়,সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর, মধ্যেফ চর ও কদমির চরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে থানা থেকে লুন্ঠিত একটি পিস্তল,১০ রাউন্ড গুলি, ৫টি শর্টগানের কার্তুজ, আটটি ককটেল, ৩৮৮টি রামদা, ৭টি চাপাতি, ১টি বড় ছোরা, ৬টি ছোট ছোরা, ১৩টি দা, ২টি কুড়াল, ৬টি হকিস্টিক, টেটা, ডাকাতির কাজে ব্যবহৃত বড় টর্চলাইট, ইলেকট্রিক শকের যন্ত্র এবং নগদ ১০ লাখ ১৫ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ স্বপন, পারভেজ, মতিন, জাকির, এবং রিংকু মিয়া। লে.কর্ণেল জুবায়ের বলেন,আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সেনাবাহিনীর ১৪০ জন এবং থানা পুলিশের ১০ জন সদস্য যৌথ অভিযান চালায়।