শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

নারী এশিয়ান কাপে ভারত-ইরানের পটে ঋতুপর্ণারা

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১২:০১ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপ। সিডনি, পার্থ ও গোল্ডকোস্টে ১২ দলের এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৯ জুলাই সিডনির হারবারে টুর্নামেন্টের ড্র হবে। তার আগে মঙ্গলবার এশিয়ান ফুটবল কনফেডারেশন মূল পর্বের ড্রয়ের জন্য আনুষ্ঠানিকভাবে পটতালিকা প্রকাশ করেছে।

ফিফা নারী র‍্যাঙ্কিং অনুযায়ী সাজানো পটে বাংলাদেশের অবস্থান চার নম্বরে। এই পটে আছে ইরান ও ভারত। ফলে গ্রুপে এই দুই দেশের কাউকে পাচ্ছেন না ঋতুপর্ণা চাকমা-তহুরা খাতুনরা।

স্বাগতিক হওয়ায় অটোমেটিকভাবে পট-১-এর এক নম্বর দল হলো অস্ট্রেলিয়া। স্বাগতিকরা হবে ‘এ’ গ্রুপের এক নম্বর দল। এই পটের অন্য দুই দল জাপান ও উত্তর কোরিয়া ‘বি’ কিংবা ‘সি’ গ্রুপের প্রথম দল হবে। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় বর্তমান চ্যাম্পিয়ন চীন দ্বিতীয় পটে রয়েছে।

এই পটে তাদের সঙ্গে আছে দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। দ্বিতীয় পটে থাকা দলগুলো গ্রুপের দ্বিতীয় দল হবে। পট-৩-এ রয়েছে ফিলিপাইন, চায়নিজ তাইপে ও উজবেকিস্তান।

১২টি দল তিনটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি পট থেকে একটি করে দল নেওয়া হবে। চার নম্বর পটে থাকায় বাংলাদেশের কঠিন গ্রুপে পড়ার সম্ভাবনা বেশি। তৃতীয় পটে থাকা ফিলিপাইন, চায়নিজ তাইপে ও উজবেকিস্তানের মধ্যকার একটি দলের সঙ্গে খেলা পড়বে।

তৃতীয় পটের তিন দলের র‌্যাঙ্কিং ৪১ থেকে ৫১-এর মধ্যে। বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে ৫৫ র‌্যাঙ্কিংয়ে থাকা মিয়ানমারকে হারিয়েছে। ফলে তৃতীয় পটের দলের বিপক্ষে জয় প্রত্যাশা করে কোয়ার্টারে স্বপ্ন দেখা যায়। কোয়ার্টারে উঠলে নারী বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার হাতছানি বাংলাদেশের সামনে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর