শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

নারী বিশ্বকাপের পরবর্তী আসর বসবে ২০২২ সালের মার্চে নিউজিল্যান্ডে

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ১১:১২ পূর্বাহ্ন

খেলাধুলা ডেস্ক : নারী বিশ্বকাপের পরবর্তী আসর বসবে যাচ্ছে ২০২২ সালের মার্চে নিউজিল্যান্ডে। ৩১ দিন ব্যাপী আসরটি ৩ মার্চ শুরু হবে। পর্দা নামবে ৩ এপ্রিল। নারিদের এই জনপ্রিয় টুর্নামেন্টের সূচি ঘোষণা করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নিউজিল্যান্ডের ৬টি শহরে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। তাওরাঙ্গা বে ওভালে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড মুখোমুখি হবে বাছাই পর্ব থেকে উঠে আসা একটি দলের।

মোট আটটি দল অংশ নেবে ২০২২ নারী বিশ্বকাপে। আগে থেকেই ৫টি দল নির্ধারিত এই টুর্নামেন্টের জন্য। বাকি তিনটি দল নেয়া হবে বাছাই পর্ব থেকে। যে ৫টি দল নির্ধারিত, তারা হচ্ছে- স্বাগতিক নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ভারত।

বাকি তিনটি দল বাছাই করা হবে আগামী বছর (২০২১ সালে) ২৬ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আরেকটি টুর্নামেন্ট থেকে। সেই টুর্নামেন্টে অংশ নেবে মোট ১০টি দল। এর মধ্যে আইসিসি ওমেন চ্যাম্পিয়নশিপ থেকে বাছাই হয়ে এসেছে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ।

র‌্যাংকিংয়ে সেরা অবস্থানের কারণে বাছাই হয়ে এসেছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড। এছাড়া আঞ্চলিক চ্যাম্পিয়ন হিসেবে বাছাই হয়ে এসেছে এশিয়া থেকে থাইল্যান্ড, আফ্রিকা থেকে জিম্বাবুয়ে, পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে পাপুয়া নিউগিনি, এমেরিকা থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপ থেকে নেদারল্যান্ডস।

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড তাদের অভিযান শুরু করবে টুর্নামেন্টের সবচেয়ে হাই প্রোফাইল ম্যাচ দিয়ে। ৫ মার্চ তারা মুখোমুখি হবে নারী ক্রিকেটের আরেক শক্তিশালী দল অস্ট্রেলিয়ার। ভারতীয় নারী ক্রিকেট দল ৬ মার্চ বিশ্বকাপ অভিযান শুরু করবে বাছাই পর্ব থেকে উঠে আসা আরেকটি দলের।

টুর্নামেন্টের ফরম্যাট যেভাবে সাজানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে- আট দলের প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। রাউন্ড রবিন লিগ পর্বের সেরা চার দলকে নিয়ে পরে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল, এরপর ফাইনাল।


এই বিভাগের আরো খবর