বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

পটুয়াখালী এলজিইডি ও জনস্বাস্থ্য কার্যালয় প্রবেশ সড়ক, জোয়ারের পানিতে নিমজ্জিত

পটুয়াখালী প্রতিনিধিঃ
মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ১১:৩১ পূর্বাহ্ন

স্বাভাবিক জোয়ার পানি বা যে কোন প্রাকৃতিক দূর্যোগে পটুয়াখালী এলজিইডি ও জনস্বাস্থ্য নির্বাহী কার্যালয়ে প্রবেশের সামনের সড়ক পানিতে নিমজ্জিত থাকে। সেবা গ্রহীতা বা সাধারন মানুষ হাটুপানি পাড় হয়ে যেতে পারছেনা অফিসে। সে সকল প্রতিষ্ঠান উন্নত সড়ক ও স্থাপনা নির্মান করে থাকে তাদের অফিসের সামনের সড়ক পানিতে নিমজ্জিত থাকে এটা সত্যিই দুঃখজনক। এছাড়া সড়ক ও জনপদ বিভাগের সামনের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রায়ই ঘটে ছোটখাট দূরঘটনা। রাস্তায় অল্প বৃষ্টি হলেই পানি জমে থাকতে দেখা যায়।
ঘূর্নিঝর সিত্রাং এর প্রভাবে পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি এলজিইডি ও জনস্বাস্থ্য অফিসে প্রবেশের সামনের সড়ক পানিতে তলিয়ে গেছে। কিন্তু সব স্থানের পানি সরে গেলেও এই সরকারি অফিসগুলোর প্রবেশের রাস্তার পানি তেমনই আছে। এতে ভোগান্তিতে পড়েছে অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ সাধারন জনগন। অনেককে দেখাগেছে অফিসের সামনে থেকে রিক্সা নিয়ে অফিসের গেটে প্রবেশ করতে।
এলজিইডিতে আসা জুয়েল জানান, আমি আসছিলাম একটা কাজের জন্য কিন্তু পানির কারণে অফিসে যেতে পারছিনা।
এবিষয়ে এলজিইডির নিয়মিত ঠিকাদার মজিবুর রহমান জানান, এলজিইডির সামনে প্রায়ই এরকম পানি জমে থাকতে দেখা যায়। এলজিইডির মতো প্রতিষ্ঠানের এ অবস্থা ভাবা জায় না। এটা সত্যিই দুঃখজনক। আমরা চাই দ্রুত এর সমাধান।
এলজিইডিতে কর্মরত আমিনুল ইসলাম বলেন, প্রবল বৃষ্টি এবং জোয়ারের পানিতে প্রায়ই এখানে পানি জমে থাকে আমাদের যাওয়া আশায় অনেক অসুবিধা হয়।
এ অবস্থার বিষয়ে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস বনিক বার্তাকে জানান, আমাদের এখানের ড্রেনেজ ব্যবস্থা দেখবাল করে পটুয়াখালী পৌরসভা, তারা ভালো বলতে পারবে এখানে কেন পানি জমে থাকে। আমি তাদেরকে এ বিষয়ে জানিয়েছি দেখি তারা কি ব্যবস্থা গ্রহণ করে।


এই বিভাগের আরো খবর