সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

পণ্য উৎপাদনে সক্ষমতা বাড়াতে কাজ করবে বিজিএমইএ-টিটিআরআই

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ৬ মে, ২০২৩, ৩:৩১ অপরাহ্ন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মান উন্নয়নে, বিশেষ করে ম্যান-মেইড ফাইবারভিত্তিক (এফএফএ) উচ্চমানের পণ্য উৎপাদনে সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করার লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং তাইওয়ান টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউট (টিটিআরআই) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

শনিবার (৬ মে) বিজিএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রযুক্তি অভিযোজন, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, সম্পদ ব্যবহারে দক্ষতা এবং সার্কুলারটি প্রভৃতি ক্ষেত্রে জ্ঞান এবং দক্ষতা শেয়ার করার মাধ্যমে শিল্পের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা প্রদান করা এই সমঝোতা স্মারকটির লক্ষ্য।

বিজিএমইএ এর পরিচালক আসিফ আশরাফ এবং টিটিআরআই এর সহ-সভাপতি শেং-ফু চু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতার আরেকটি উদ্দেশ্য হলো, বাংলাদেশের নন-কটন টেক্সটাইল, হাই-অ্যান্ড পোশাক পণ্য, টেকনিক্যাল টেক্সটাইল, ওভেন টেক্সটাইল ও পোশাক, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবন প্রভৃতি ক্ষেত্রগুলোতে তাইওয়ান থেকে বাংলাদেশে সরাসরি বিনিয়োগ আনা বা যৌথ-বিনিয়োগ উৎসাহিত করা।

উল্লেখ্য, এই সমঝোতা স্মারকটি এমন এক সময়ে স্বাক্ষরিত হয়েছে, যখন বিজিএমইএ কটন পণ্য থেকে নন-কটন পণ্য, বিশেষ করে ম্যান-মেইড ফাইবার-ভিত্তিক পণ্যে স্থানান্তরের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পের উচ্চতর প্রবৃদ্ধির রূপকল্প বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (৪ মে) তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর পরিচালক ফয়সাল সামাদ ও পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং তাইওয়ান টেক্সটাইল ফেডারেশনের সভাপতি জাস্টিন হুয়াং।

সমঝোতা স্মারক অনুযায়ী, তাইওয়ানের কোম্পানিগুলোও এই সমঝোতার অধীনে তাদের দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান বাংলাদেশি কোম্পানিগুলোর সঙ্গে শেয়ার করবে।

এটি পণ্যের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রগুলো চিহ্নিত করতে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদানের জন্য শিল্প ও একাডেমিয়ার মধ্যে সংযোগ গড়ে তুলতেও সহযোগিতা করবে।


এই বিভাগের আরো খবর