সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

জাহিদ হোসেন, দিনাজপুর
রবিবার, ১ মার্চ, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন

​দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মচারীদের পদোন্নতির দাবিতে উত্তাল হয়ে উঠেছে বোর্ড প্রাঙ্গণ।

আজ রবিবার (১ মার্চ) দুপুর ২টা থেকে নিজেদের দাবি আদায়ে বোর্ড চেয়ারম্যানকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কর্মচারীরা। ​জানা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট ১০৮ জন স্থায়ী কর্মচারী কর্মরত থাকলেও দীর্ঘ সময় ধরে তাদের পদোন্নতি প্রক্রিয়া থমকে আছে। কর্মচারীদের অভিযোগ, ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে তারা যোগদান করলেও এখন পর্যন্ত মাত্র ২০ জনের পদোন্নতি হয়েছে। বাকি ৮৮ জন কর্মচারী বছরের পর বছর ধরে একই পদে কাজ করে যাচ্ছেন।

​দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ-সম্পাদক সৈয়দ মোওদুদ-উল-করীম (বাবু) জানান, আমরা ২০০৬-২০০৮ সালে যোগদান করেছি। ২০১৪ সালে চাকরি স্থায়ীকরণের ৩ বছর পর অর্থাৎ ২০১৭ সালে ২০ জনের পদোন্নতি হয়। কিন্তু এরপর দীর্ঘ ১০ বছর অতিবাহিত হলেও পদোন্নতি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা বারবার কর্তৃপক্ষের সাথে আলোচনা করলেও তারা কোনো গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়নি।
দুপুর ২টা থেকে কর্মচারীরা বোর্ড চেয়ারম্যানের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে বিকাল ৩টা ৩৫ মিনিটে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. নূরুন-নবী একদল পুলিশ সদস্যসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহা. তৌহিদুল ইসলাম কর্মচারীদের দাবির যৌক্তিকতা স্বীকার করে বলেন: ​বিগত ১৭ বছর ধরে পদোন্নতি সংক্রান্ত বিষয়ে মামলা চলছিল। পদোন্নতির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নীতিমালা ও সিস্টেম অনুসরণ করতে হয়। জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মচারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।


এই বিভাগের আরো খবর