শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

পাইকগাছায় ইউপি সদস্যকে হুমকি ও ফেসবুকে মিথ্যা পোষ্ট দেওয়ায় থানায় জিডি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ৫:১৭ অপরাহ্ন

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যর বিরুদ্ধে ফেইস বুকে মিথ্যা ও ভিত্তিহীন পোষ্ট দেওয়া এবং মোবাইলে হুমকি ও গালিগালাজ করায় মানবাধিকার পরিচয় দান কারী জনৈক মোঃ মশিউর রহমানের বিরুদ্ধে পাইকগাছা থানায় জিডি করেছেন ইউপি সদস্য বিষ্ণুপদ রায়। জিডি নং-৯৫৬ তাং-১৮-০৬-২৩।

হরিঢালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বিষ্ণুপদ রায় স্থানীয় সাংবাদিকদের নিকট এ ঘটনায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ ও জিডি সূত্রে জানাযায়, পাইকগাছা থানার চককাওয়ালী গ্রামের মনিরুদ্দিন সরদারের ছেলে কথিত মানবাধিকার কর্মি মোঃ মসিউর রহমান (৪০) ইউপি সদস্য বিষ্ণুপদ রায়ের বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া নানা অভিযোগ তুলে তার সাথে দেখা করার জন্য ০১৩০৫৩৫২২১২ ও ০১৯৪৯৫১৬৭৩৯ নম্বর মোবাইল ফোন থেকে বেশ কিছুদিন ধরে উক্ত ইউপি সদস্যকে বিভিন্ন চাপ সৃষ্টি করে।

ইউপি সদস্য তার সাথে দেখা না করায় ক্ষিপ্ত হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ নানা হুমকি প্রদান করে। এছাড়া গত ১৮জুন জিএম মশিউর রহমানের আইডি থেকে ফেইসবুকে জনপ্রিয় উক্ত ইউপি সদস্য বিষ্ণুপদ রায়ের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন একটি পোষ্ট দেওয়া হয় বলে তিনি জিডিতে উল্লেখ করেন।

এ বিষয়ে ইউপি সদস্য বিষ্ণুপদ রায় বলেন, গত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর থেকে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এ ঘটনা সেই ষড়যন্ত্রের অংশ। তিনি বর্তমান নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানান।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ মশিউরের কাছে জানতে চাইলে তিনি এর কোন সদত্বর দিতে পারেননি।


এই বিভাগের আরো খবর