শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

পাইকগাছায় কিডনি রোগে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে নিঃস্ব বিএনপি নেতা কামাল: বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন

কিডনি রোগে আক্রান্ত স্ত্রীর চিকিৎসা খরচ চালাতে সহায়সম্বল হারিয়ে এখন নিঃস্ব বিএনপি নেতা কামাল। আর স্ত্রীর জীবন বাঁচাতে চিকিৎসা খরচের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান।

সরজমিনে গিয়ে জানা গেছে, খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিরাশী গ্রামের কামাল গাজীর স্ত্রী তাসলিমা বেগম (৩৫) গত দু’বছর যাবৎ কিডনি রোগে আক্রান্ত হয়ে অর্থ অভাবে বিনা চিকিৎসায় প্রহর গুনছেন। স্বামী কামাল গাজী একজন দিনমজুর। সে ইউনিয়ন বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক।
সারাদিন দিনমজুরের কাজ করে একটা সময় সংসার চালাতো কামাল। কিন্তু বর্তমানে তিনিও কোনরুপ ভারি কাজ করতে পারে না। কারন সে নিজেও একজন অপারেশনের রোগী। লিভারের সমস্যা জনিত কারণে তিনিও অপারেশন হয়েছে কয়েকবার। তার সংসারে মোট ৪ সদস্যের মধ্যে বড় মেয়েকে অনেক কষ্ট করে বিয়ে দেন। বর্তমানে তার সংসারে ১৬ বছরের একটি পুত্র সন্তান নিয়ে তিন সদস্যের বসবাস। ছেলে সাকিব উল হাসানেরও মাজার হারের সমস্যা। সেও পারেনা কোনরুপ ভারি কাজ করতে।
জায়গা জমি বলতে বর্তমানে কিছুই নাই তার। ৫ কাটা জমি থাকলেও নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য তা বিক্রি করে বর্তমানে একটুখানি সরকারি জায়গার উপর ঘর বেঁধে পরিবারের সকলকে নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছে। এছাড়াও কোনরকমে মুখে অন্য যোগানোর জন্য বাড়ির পাশে সরকারি রাস্তার সাইডে একটি টং দোকান করে জীবিকা নির্বাহের চেষ্টা করছে। এছাড়াও স্ত্রী সন্তানদের মুখে আহার ও স্ত্রীর চিকিৎসা সহ নিজের চিকিৎসা খরচের চাহিদা মিটাতে অসুস্থ অবস্থায় তিনি যান মাঝে মধ্যে মানিক গান গাইতে।
এদিকে তার এ সামান্য আয়ে পারছে না তার পরিবারে মুখে অন্ন তুলে দিতে, অন্যদিকে স্ত্রীর দুইটি কিডনি একবারে নষ্ট হয়ে যাওয়ায় যেন এই পরিবারটিতে নেমে এসেছে বিপদের এক কালো ছায়া! এদিকে স্ত্রীকে বাঁচাতে হলে প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। যেখানে তার সংসারে নুন আনতে পান্তা ফুরায় সেখানে ১০ লক্ষ টাকা পাবে কোথায় এই পরিবারটি! তাই আল্লাহর উপর ভরসা করেই দীর্ঘদিন যাবত বিনা চিকিৎসায় তার স্ত্রী মৃত্যুর প্রহর গুনছে।
একাধিক এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে গৃহবধূ তাছলিমা কিডনি রোগে আক্রান্ত হয়ে বিছানায় পরে আছে। মাঝে মধ্যে এলাকাবাসীর মধ্যে যে যা পেরেছেন চিকিৎসার জন্য সহায়তা প্রদান করেছেন। কিন্তু তার দুটি কিডনি একবারে নষ্ট হয়ে যাওয়ায় তাকে সুস্থ করে তুলতে এখন প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন।

এদিকে স্ত্রীকে বাঁচাতে ও চিকিৎসা সেবায় সমাজের বিত্তবান, রাজনৈতিকবীদ ও সরকারের সহযোগিতা কামনা করেন সহায়সম্বলহীন অসহায় বিএনপি নেতা কামাল।


এই বিভাগের আরো খবর