বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু

পাইকগাছায় কিডনি রোগে আক্রান্ত গৃহবধূকে আর্থিক সহায়তা প্রদান : বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনুছের

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৯:২০ অপরাহ্ন

খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিরাশী গ্রামের কামাল গাজীর স্ত্রী তাসলিমা বেগম (৩৫) দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত হয়ে অর্থ অভাবে বিনা চিকিৎসায় প্রহর গুনছেন।

স্বামী কামাল গাজী একজন দিনমজুর। সে উক্ত ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক। সারাদিন দিনমজুরের কাজ করে একটা সময় সংসার চালাতো। কিন্তু বর্তমানে তিনিও কোনরুপ ভারি কাজ করতে পারে না। কারন সে নিজেও একজন অপারেশনের রোগী। লিভারের সমস্যা জনিত কারণে তিনিও অপারেশন হয়েছে কয়েকবার। তার সংসারে মোট ৪ সদস্যের মধ্যে বড় মেয়েকে অনেক কষ্ট করে বিয়ে দেন। বর্তমানে তার সংসারে ১৬ বছরের একটু পুত্র সন্তান নিয়ে তিন সদস্যের বসবাস। জায়গা জমি বলতে বর্তমানে কিছুই নাই তার। তিন কাটা জমি থাকলেও নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য তা বিক্রি করে দেয়। বর্তমানে সে একটুখানি জায়গার উপর পরিবারের সকলকে নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছে। এছাড়াও কোনরকমে মুখে অন্য যোগানোর জন্য বাড়ির পাশে সরকারি রাস্তার সাইডে একটি টং দোকান করে জীবিকা নির্বাহের চেষ্টা করছে। এছাড়াও মাঝেমধ্যে স্ত্রী সন্তানদের মুখে আহার ও স্ত্রীর চিকিৎসা সহ নিজের চিকিৎসা খরচের চাহিদা মিটাতে অসুস্থ অবস্থায় তিনি যান মাঝে মধ্যে মানিক গান গাইতে।

এদিকে তার এ সামান্য আয়ে পারছে না তার পরিবারে মুখে অন্ন তুলে দিতে, সেখানে স্ত্রীর দুইটি কিডনি একবারে নষ্ট হয়ে যাওয়ায় যেন এই পরিবারটিতে নেমে এসেছে বিপদের এক কালো ছায়া! বর্তমানে স্ত্রীকে বাঁচাতে হলে প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন। যেখানে তার সংসারে নুন আনতে পান্তা ফুরায় সেখানে ১০ লক্ষ টাকা পাবে কোথায় এই পরিবারটি! তাই আল্লাহর উপর ভরসা করেই দীর্ঘদিন যাবত বিনা চিকিৎসায় তার স্ত্রী মৃত্যুর প্রহর গুনছে। অন্যদিকে তার পরিবারের এমন পরিস্থিতি জানতে পারে উক্ত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রাজিয়া সুলতানা। তখন এই পরিবারটির এমন পরিস্থিতির কথা ইউপি সদস্য রাজিয়া সুলতানা কপিলমুনি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী মোড়লকে জানান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কথা শুনে ইউপি সদস্য রাজিয়া সুলতানাকে সাথে নিয়ে বুধবার বিকেলে ছুটে যান দুঃস্থ অসহায় গৃহবধূ তাসলিমাকে দেখতে। সেখান গিয়ে মানবিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার চিকিৎসার জন্য কিছু আর্থিক সহায়তা প্রদান করেন। এবং পরিষদের পক্ষ থেকে আরও কিছু দেয়ার আসস্থ করেন।

এ ব্যাপারে কপিলমুনি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনুছ আলী মোড়ল জানান, খবর পেয়ে আমি সেই পরিবারে পৌছাই এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করি। দেখি পরিষদের পক্ষ থেকে আরও কিছু করা যায় কিনা। তিনি আরও বলেন, আমার ইউনিয়নের সকল গরিব অসহায় ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কিছু করতে পারাটাই আমার মূল লক্ষ্য। এছাড়াও তিনি গৃহবধূ তাসলিমাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান ‌।

 


এই বিভাগের আরো খবর