শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

পাইকগাছায় বদ্ধ নালার কচুরিপানা অপসারণ ও মশক নিধন কাজের উদ্বোধন

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন

খুলনার পাইকগাছা পৌরসভাস্থ পুরাতন কারাগারের পিছনের নালা থেকে কচুরিপানা অপসারণ ও মশক নিধন কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (১লা এপ্রিল) সকালে পাইকগাছা পৌরসভা পরিষদের মাধ্যমে “জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও জলাশয় সংস্কার কর্মসূচির লক্ষ্যে পৌরসভার ৬ নং ওয়ার্ডে জেলখানার পিছনে বদ্ধ নালা থেকে মশক নিধন ও কচুরিপানা অপসারণের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাসব্যাপী পৌরসভার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি পুকুর, জলাশয়, নালায় কচুরিপানা পরিস্কার পরিচ্ছন্ন ও মশক নিধন চলমান থাকবে। এছাড়াও কচুরিপানা অপসারণের পর ২/১টা পুকুর, জলাশয় খনন করে দৃষ্টিনন্দন করার পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে এলাকার মানুষ এসব লেকের পানি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে এবং পৌরসভার পানি সরবরাহ কাজে ব্যবহার করা যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় দেবনাথ , কৃষি ব্যাংক ব্যবস্থাপক মোঃ হাদিসুজ্জামান, প্রধান সহকারী জিয়াউর রহমান, অ্যাডভোকেট রাশনা শারমিন আঁখি, মৃনাল কান্তি রায়, বিলক্লার্ক শাহীন হোসেন ও সমাজ উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিকাশ চন্দ্র ঘোষ।

 


এই বিভাগের আরো খবর