শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

পাইকগাছার কপিলমুনিতে ৪’শ লিটার তেল জব্দ: ৫ হাজার টাকা জরিমানা

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে মজুদকৃত ৪’ শ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২ টায় কপিলমুনি কলেজ মোড়ে খাঁন এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এই জ্বালানী তেল জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মনিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে খাঁন এন্টাপ্রাইজে তল্লাসী চালিয়ে মজুদকৃত জ্বালানী তেল ভর্তি ২ টি ড্রাম জব্দ করা হয়। যার ১টি ড্রামে ২’শ লিটার পেট্রোল এবং আর ১টিতে ২’শ লিটার অকটেনে পূর্ণ ছিল। জ্বালানী মজুদ রাখার অপরাধে খাঁন এন্টার প্রাইজের স্বত্বধিকারী খাঁন দেলোয়ার হোসেনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় ১ ড্রাম পেট্রোল বাইকারদের নিকট লিটার প্রতি ১৩০ টাকা করে বিক্রি করা হয়। তবে সরকার নির্ধারিত মূল্যের বেশি দরে বিক্রি করায় বাইকাররা ক্ষোভ প্রকাশ করেন।
পুলিশ ও বাইক চালকরা জানান, জ্বালানী তেলের কৃত্রিম সংকট তৈরি করে এসব অসাধু সাব ডিলাররা গোপনে জ্বালানী তেল চড়াদামে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এর আগে গত ১১ মার্চ লিটার প্রতি ৪০ থেকে ৫০ টাকা বেশি দামে পেট্রোল বিক্রির অপরাধে কাশিমনগরের জ্বালানী তেল ব্যবসায়ী ধনঞ্জয় সাধুর নিকট থেকে ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এলাকার কৃষক ও মোটর বাইকাররা জানান, কপিলমুনিতে জ্বালানী তেলের একটা শক্তিশালী সিন্ডিকেট তৈরি হয়েছে। এই সিন্ডিকেট কৃত্রিম জ্বালানী সংকট সৃষ্টি করে কৃতাদের কাছ থেকে অগ্নিমূল্যে জ্বালানী তেল বিক্রি করে ব্যাপক লাভবান হচ্ছে।


এই বিভাগের আরো খবর