শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

পাওনা টাকা চাওয়ার সময় কাঁচির আঘাতে যুবক আহত

নাটোর প্রতিনিধি
রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৭:৪৩ অপরাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায় দোকান বাঁকির টাকা চাওয়ার জেরে প্রতিপক্ষের কাঁচির আঘাতে রক্তাক্ত জখমে গুরুতর আহত হয়েছেন সাংবাদিক ফজলুর রহমান (৩২)।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার বড়পুকুরিয়া রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ফজলুর রহমান স্থানীয় বাগাতিপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। তিনি পৌরসভার লক্ষণহাটী মহল্লার আব্দুস সামাদের ছেলে।

আহত সাংবাদিক ফজলুর রহমান জানান, তার চাচা পৌরসভার পেড়াবাড়িয়া গ্রামের মোস্তফা কামাল এবং একই উপজেলার কোয়ালিপাড়া গ্রামের আকরাম হোসেন পিন্টু উভয়েই ঔষধ ব্যবসায়ী। ব্যবসার কারণে তার চাচার দোকান থেকে ওষুধ ক্রয়ের সূত্র ধরে আকরাম হোসেন পিন্টুর ২৮ হাজার ২১০ টাকা বাকি ছিল। হালখাতায় বকেয়ার টাকা পরিশোধ না করায় বিষয়টি নিয়ে কথা হলে শনিবার বড়পুকুরিয়া রেলগেট এলাকার পিন্টুর ভেটেরিনারি ওষুধের দোকানে যেতে বলেন পিন্টু। সেখানে গেলে পিন্টু ৫ হাজার টাকা বাকি থাকার দাবি করলে চাচা মোস্তফা কামাল এবং পিন্টুর মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে চাচার ওপর চড়াও হলে সাথে থাকা সাংবাদিক ফজলুর রহমানের প্রতিবাদ করে বাকি টাকা পরিশোধের কথা বলেন।

এসময় পিন্টুর ছেলে আবু রাসেল স্বপন পেছন থেকে ধারালো কাঁচি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে সাংবাদিক ফজলুর রহমানের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই রাতেই তার চাচা মোস্তফা কামাল বাদী হয়ে পিন্টু ও তার ছেলে স্বপনকে অভিযুক্ত করে বাগাতিপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে অভিযুক্ত আকরাম হোসেন পিন্টু বলেন, আমি এই ঘটনায় জড়িত না। আমাকে মারধর করলে আমার ছেলে কি বসে থাকব? সে বাবার উপর হামলার প্রতিবাদ জানিয়েছে। এ ব্যাপার আমি আইনগতভাবে মোকাবেলা করব।

এ বিষয়ে বাগাতিপাড়া প্রেস ক্লাবের সভাপতি আল আফতাব খান সুইট বলেন, একজন সাংবাদিককে এভাবে রক্তাক্ত জখম করার ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরো খবর