সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ

পুঁজিবাজারে হাজার কোটি টাকা লেনদেন, বিমা ও প্রকৌশল খাতে চমক

জ্যেষ্ঠ প্রতিবেদক
মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৮:১০ অপরাহ্ন

বিমা ও প্রকৌশল খাতের শেয়ারের দাম বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৮ জুলাই) বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৬ পয়েন্ট। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) দরপতনের মধ্য দিয়ে টানা দুদিন সূচকের পতন দেখল পুঁজিবাজার। এর আগে মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং রোববার টানা চারদিন পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছিল।

ডিএসইর তথ্যমতে, আজ বাজারে ৩৭১টি প্রতিষ্ঠানের মোট ২৪ কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৭৫৬টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ১ হাজার ৪৪ কোটি ৫৬ লাখ ১৮ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৯৩২ কোটি ৭১ লাখ ৫২ হাজার টাকা।

এদিন দাম বেড়েছে ৬৩টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১১৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৯২টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ৬ হাজার ৩৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল আরডি ফুডের শেয়ার। পরের তালিকায় রয়েছে রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পার শেয়ার। এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, মিডল্যান্ড ব্যাংক, বিএনও লুব-রেফ, এমারেল্ড অয়েল, ডেল্টা লাইফ, অ্যাসোসিয়েট অক্সিজেন এবং বিচ হ্যাচারি লিমিটেডের শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৭৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ২১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ৭১টির ও অপরিবর্তিত রয়েছে ৮৪টির দাম।

আজ দিন শেষে সিএসইতে ১৫ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২১২ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৯৮ লাখ ২৪ হাজার ১৩ টাকার শেয়ার।


এই বিভাগের আরো খবর