বরিশাল ব্যুরো:
পুনাক সভানেত্রী আফরোজা পারভীন (সহধর্মিণী পুলিশ কমিশনার বিএমপি ( অতিরিক্ত আইজিপি) মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার) গত মঙ্গলবার বিকেল ৪ টার দিকে পুনাক বিএমপি বরিশাল কার্যালয় পুনাক বিএমপি কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এসময়ে উপস্থিত ছিলেন অন্যান্য পুনাক বিএমপি নেত্রীবৃন্দ। অন্যদিকে ভাসমান বেদেসম্প্রদায়ের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন বিএমপি কমিশনার। পুলিশ কমিশনার বিএমপি ( অতিরিক্ত আইজিপি) মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার) বিকেল ৩ টার দিকে কাউনিয়া থানাধীন তালতলী বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর পাড়ে বিএমপি কর্তৃক ভাসমান বেদেসম্প্রদায়ের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এসময়ে উপস্থিত ছিলেন বিএমপির অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।