শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

প্রচারণায় বাধা, অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে হিরো আলম

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ৫ জুলাই, ২০২৩, ৫:০০ অপরাহ্ন

ঢাকার ১৭- আসনের উপ-নির্বাচনে নির্বাচনী প্রচারণার সময় বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ তুলেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলাম। পাশাপাশি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন তিনি।

বুধবার (৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন তিনি।

অভিযোগে হিরো আলম বলেন, মহাখালীর সাততলা বস্তিতে প্রচারে গিয়েছিলাম। সেখানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বস্তির গেটে আমাদের জানায় আমরা সেখানে প্রবেশ করতে পারব না। কারণ হিসেবে তারা জানায়, সেখানে তারা মোহাম্মদ এ আরাফাত (নৌকার প্রার্থী) ভাইয়ের প্রচার-প্রচারণা চালাবে। এরপর আমরা সেখানে প্রবেশ করতে চাইলে সেখানকার নারীরা আমাদের গায়ে হাত তোলে। আমাদের একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। তারা আমাদের ইট ছুড়েছে, জুতা মেরেছে ও গায়ে হাত তুলেছে। তারা বোঝাচ্ছে যে নৌকা ছাড়া সেখানে কাউকে ঢুকতে দেবে না। আজকেই যদি এমন পরিস্থিতি হয়, তাহলে ভোটের দিন সরাসরি বলবে নৌকা ছাড়া কোনো ভোট হবে না। তারা সরাসরি নৌকায় সিল মারবে। আজকে ভোটারদের কাছে পৌঁছাতে দিলো না। ভোটের দিন আমাকে যে ভোট দিতে দেবে এ বিশ্বাস হারিয়ে গেছে।

তিনি বলেন, রিটার্নিং অফিসারকে বলেছি আমার নিরাপত্তা নেই বলে মনে করছি। আমি না হয় আমার জানের মায়া করলাম না। কিন্তু আজ আমার একজন কর্মী হাসপাতালে। আমি চাই না হিরো আলমের জন্য কোনো মায়ের বুক খালি হোক। আপনারা জানেন, এই নির্বাচন নির্বাচন করে কত মায়ের বুক খালি হয়েছে শুধু ক্ষমতায় যাওয়ার আশায়। কিন্তু তারা ক্ষমতায় ঠিকই আছে। কিন্তু মা তার সন্তানকে ফিরে পায়নি। এরকম ঘটনা যদি হয়, আমার কর্মী যদি মারা যায়, তাহলে কী হবে!

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। কর্তৃপক্ষকে জানানো হবে। তারা যা নির্দেশনা দেবেন তাই হবে। হিরো আলম মৌখিকভাবে বলেছেন তারা (নৌকার সমর্থকরা) প্রচারণা চালাতে দেয়নি, আঘাতও করেছে। এতে আচরণবিধি ভঙ্গ হয়েছে কি না আমরা সেটা দেখব। অভিযোগ মাত্র পেলাম। তদন্ত করব, তারপর ব্যবস্থা নেব।

হিরো আলম ফোন করে তাকে পায়নি এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমি অতি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলাম। আরও দুটি নম্বর দেওয়া আছে, সেখানে ফোন দিতে পারবেন। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন এজন্য আমরা সব ব্যবস্থা নেব।


এই বিভাগের আরো খবর