পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : ফুলবাড়ী বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ১০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ফুলবাড়ী বাজার মাঠ প্রাঙ্গনে এ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভোল্টন মন্ডলের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক বাবু মিল্টন মন্ডল মিঠুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
এসময় এমপি বাবু বলেন,বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য রয়েছে ২০৪১ সালে উন্নত দেশের সারিতে পৌঁছানো। বাংলাদেশকে এমন লক্ষ্যে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।এসময় তিনি দেশের উন্নয়নের কথা তুলে ধরেন।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পাইকগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বেনজির আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল কান্তি মন্ডল,উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ও সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম, উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক সদস্য এম এম আজিজুল হাকিম,পৌর কাউন্সিলর মোঃ গফ্ফার মোড়ল।
এসময় সমিতির সভাপতি দ্বিজেন্দ্রনাথ মন্ডল, সহ সভাপতিপূর্নেন্দু শেখর রায়,সদস্য কমলেশ মন্ডল,অমৃত মিস্ত্রি,অনুকূল চন্দ্র ঢালী, যুবলীগ নেতা কৃষ্ণ দাশ গাইন,দীপংকর মন্ডল, ইদ্রিস আলী,শেখ রাজু আহমেদ,মৃগাঙ্ক বিশ্বাস,শ্রমিক লীগের মনিরুল ইসলাম মনি,সাবেক যুবলীগের সদস্য নাজমা কামাল, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ জুলি,ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি,শাহিন শাহ বাদশা, রসুল গাজী,আব্দুর রহিম,আসিফ, নুর আলম,মাসুদ,ইউপি সদস্য কিংশুক রায়,সুকুমার কবিরাজ,রবীন্দ্রনাথ মন্ডল, বদিয়ার রহমান, শ্রীমতি বিনতা রানী সরকার,লক্ষী রানী মন্ডল, মেরী রানী মন্ডল, ফেরদাউস ঢালী,মোঃ বাবলু সরদার, সহ সমিতির সকল গ্রাহকেরা উপস্থিত ছিলেন।
ঢাকা প্রতিদিন/এআর