বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অস্তিত্ব সংকটে বিপন্ন ‘বেঙ্গল স্লো লরিস’ পেল কাপ্তাইয়ে অরণ্যে নতুন ঠিকানা নান্দাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আমতলীতে চাঁদা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁদাবাজ আটক ঝালকাঠিতে সাবেক এমপি আমুর বাসভবনের গেট কেটে বিক্ষোভ সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে আরো অচেতন হতে হবে বিচারপতি একেএম আবদুল হাকিম কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত দিনাজপুরে দুদকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মৎস্যচাষীদের মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ দুর্নীতি প্রতিরোধের কাজে ডিসিদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে : দুদক সচিব প্রশাসনের মাসিক সভায় হত্যা মামলার আসামিদের উপস্থিতি নিয়ে তোলপাড় বগুড়ায় ইজিবাইক ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার করেছে পুলিশ আইইবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকল্প দুর্নীতি রোধে টাস্কফোর্সের দাবি ঝালকাঠির কীর্ত্তিপাশায় সুজন সরদার নামের এক যুবক গ্রেফতার বন্দরে কুড়িপাড়া খাল পূন: খনন কাজের উদ্বোধন করেন এমপি আবুল কালাম ফুলবাড়ীতে ১৫শ বিঘা বোরো ধান পানির নিচে, জলাবদ্ধতা নিরসনে সরকারের হস্তক্ষেপ চান কৃষক কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে নারীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শেরপুরে জামিনে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মাথায় ছাত্রলীগ নেতার মৃত্যু পাইকগাছায় আঙ্গুর চাষে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যমী উদ্যোক্তা “তৈয়েবুর” বগুড়ার মহাস্থানগড়ে ডিবির পৃথক অভিযানে ১১ মাদক কারবারি আটক ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার কুড়িগ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে মাঠে মেয়র প্রার্থী আব্দুল আলীম পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন এমপি আবুল কালাম আজাদ ফুলপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাত গ্রেফতার রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪ মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রভাবশালীদের বাধায় আর থামবে না খনন প্রকল্প: শ্রীপুরে খাল পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

অনির্বাচিত সরকারের সময় প্রভাবশালীদের বাধার কারণে খাল খনন ও পুনরুদ্ধার কার্যক্রম ব্যাহত হয়েছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী। তবে ভবিষ্যতে কোনো চাপ বা বাধার মুখে খাল খনন প্রকল্প বন্ধ করা হবে না বলে তিনি দৃঢ় অবস্থানের কথা জানান।

আজ শনিবার বেলা ১২টার দিকে গাজীপুরের শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর খনন করা ঐতিহাসিক চৌক্কার খাল পরিদর্শনে এসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খাল ও নদী দখলমুক্ত করা এবং পানি প্রবাহ সচল রাখা সরকারের অগ্রাধিকার। অতীতে বিভিন্ন প্রভাবশালী মহলের কারণে অনেক কাজ থেমে গেছে। কিন্তু এখন জনগণের স্বার্থে কোনো প্রকল্প থামানো হবে না। তিনি জানান, খাল খনন ও পুনরুদ্ধার কার্যক্রমকে টেকসই করতে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় তাঁর সঙ্গে থাকা পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, শিল্পকারখানা কিংবা ব্যক্তি পর্যায়ে যারা খাল ও নদী দখল করেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দখলদারদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

পরিদর্শনকালে খাল রক্ষায় দীর্ঘদিন আন্দোলন করে আসা স্থানীয় পরিবেশকর্মীরা মন্ত্রীর হাতে একটি স্মারকলিপি তুলে দেন। তাঁদের দাবি, দ্রুত খাল পুনঃখনন, দখলমুক্তকরণ এবং নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। পরিবেশকর্মীরা জানান, খালের নাব্যতা কমে যাওয়ায় বর্ষা মৌসুমে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা কৃষি ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলে।

চৌক্কার খাল পরিদর্শনের পর মন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা লবলং খালও ঘুরে দেখেন। সেখানে স্থানীয় বাসিন্দারা খালের বিভিন্ন স্থানে অবৈধ দখল ও ময়লা ফেলার অভিযোগ তুলে ধরেন। মন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ, গাজীপুরের জেলা প্রশাসক মো. আলম হোসেন, জেলা পুলিশ সুপার শরিফ উদ্দীন, মন্ত্রীর একান্ত সচিব মাসুম রেজা এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

স্থানীয়রা আশা করছেন, ঘোষণার পাশাপাশি দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হলে দীর্ঘদিনের খাল পুনরুদ্ধারের দাবি বাস্তবায়িত হবে এবং শ্রীপুরের জলাবদ্ধতা সমস্যারও স্থায়ী সমাধান মিলবে।


এই বিভাগের আরো খবর