শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

ফরিদপুরের সালথায় আমন ধানের বাম্পার ফলন

ফরিদপুর প্রতিনিধি
মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ১১:৫১ অপরাহ্ন

মাঠকে মাঠ আমন ধানের মৌ মৌ গন্ধে মাতোয়ারা হয়ে ওঠে কৃষকেরা। এবছর ফরিদপুরের সালথায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। সকাল থেকে সারাদিন মাঠে ধান কর্তনের কাজ করছেন কৃষকেরা, আর বাড়িতে ধান উড়ানো ও ধান পরিস্কার করে ঘরে তুলার কাজ করছেন কৃষানীরা। ফলন ভালো হওয়ায় তাদের মুখে হাসি ফুটে উঠেছে।

জানা যায়, এবার উপজেলার আটটি ইউনিয়নে ১২ হাজার ২৯২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়। উফশি আমন ও হাইব্রিড জাতের ধানের আবাদ হয় এ অঞ্চলে। এবছরে ধান চাষের শুরু থেকে আবহাওয়া ছিলো ধান চাষের অনুকূলে। তাই অন্যান্য বছরের চেয়ে এবার ধানের ফলন ভালো হয়েছে।

টুলু মোল্যা নামে এক কৃষক বলেন, পাটের মধ্যেদিয়ে কিছু জমিতে ধানের বীজ বপন করা হয়। আর পাট কাটার পর কিছু জমিতে ধানের চারা রোপন করা হয়েছিলো। এখন ধান কাটার কাজ প্রায় শেষের দিকে। আল্লাহুর রহমতে এবার ফলন অনেক ভালো হয়েছে। ধানের যে ফলন হয়েছে, তাতে মাঝারি কৃষকের বছরের খাবার হয়ে যাবে। আর কিছু কৃষকের বছরের খাবার হয়েও বিক্রি করতে পারবে।

মোশারফ হোসেন নামে আরেক কৃষক বলেন, অন্যান্য বছরের চেয়ে এবছর ধানের ফলন অনেক ভালো। যেসব বুনাধান আছে, সেগুলো বিঘাপ্রতি ২০মণ ফলন হচ্ছে। আর ধানের চারা লাগানো জমিতে বিঘাপ্রতি ৩০ মনের মতো ফলন হচ্ছে। এবারের ফলন ভালো হওয়ায় আগামী ধানের চাষ আরো বাড়ানো হবে। সেই সাথে ধানের দামটা যদি বাড়ে তাহলে কৃষকরা লাভবান হবে।

ফরিদপুরের সালথা উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার জানান, সালথা উপজেলায় এবছর ১২ হাজার ২৯২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়। ধান আবাদের শুরু থেকে আমরা কৃষকদের সব ধরণের পরামর্শ দিয়েছি। আবহাওয়া ধানের অনুকূলে থাকায় ফলন অনেক ভালো হয়েছে। উফশি আমন হেক্টর প্রতি সাড়ে ৪টন ও হাইব্রিড জাতের ধান হেক্টরপ্রতি সাড়ে ৬টন উৎপাদন হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত ধান কর্তনের কাজ শেষ হবে।


এই বিভাগের আরো খবর