শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

ফরিদপুরে বেহাল দুটি রাস্তা,  দুর্ভোগে এলাকাবাসী

এহসান রানা, স্টাফ রিপোর্টার,  ফরিদপুর 
রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ৫:০৭ অপরাহ্ন

সড়কের যে দিকে চোখ যায় ভাঙাচোড়া, কাঁদা-পানি। অনেক জায়গায় বিছানো ইট সরে মাটি বের হয়ে গেছে। হেঁটেই পার হওয়া কঠিন এই সড়কটিতে। বৃষ্টি হলে কাদা পানিতে একাকার হয়ে যায় সড়কটি। তখন হেঁটেও পার হওয়া যায় না।

ফরিদপুর জেলার  সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের সালথা-সোনাপুর সড়কের দক্ষিণ ফুকরা ঈদগাঁ ময়দান থেকে শুরু করে রাঙ্গারদিয়া গ্রাম হয়ে এ সড়কটি চলে গেছে সুইচগেটে পর্যন্ত। সড়কটির দৈর্ঘ্য আনুমানিক তিন কিলোমিটার এবং প্রস্থ ১২ ফুট।

অন্যদিকে একই ইউনিয়নের বড় বাংরাইল গ্রামে গোরস্থান ও মাদ্রাসার রাস্তাটি কাঁদা-পানিতে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই এলাকাবাসী ও শিক্ষার্থীদের পড়তে হয় চরম বিপাকে।

সরেজমিনে গেলে রাস্তা দুটির বেহাল অবস্থা দেখা যায়। অথচ এলাকাবাসীর কাছে গুরুত্বপূর্ণ এ রাস্তা দুইটি কয়েকটি গ্রামের প্রায় সাড়ে তিন হাজার পরিবারের যাতায়াতের জন্য এটিই একমাত্র সড়ক। এ সড়ক পেরিয়ে উপজেলা সদর, সালথা, জেলা সদর ফরিদপুরে যেতে হয়। এ সড়ক দিয়ে হাঁট বাজার করে বাড়ি ফিরতে হয়।

স্থানীয় কয়েকজন এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, বড়বাংরাইল গ্রামের রাস্তাটি অনেক আগেই তৈরি করা হয়। তবে এখনো পাকা করার কোন ব্যবস্থা গ্রহণ করেনি কেউ। এছাড়া ২০০৫ সালে মাটি ফেলে গুরুত্বপূর্ণ রাঙ্গারদিয়ার সড়কটি নির্মাণ করা হয়। ২০১১ সালে এ সড়কে ইট বিছানো হয়। এর পর আর কোন সংস্কার কাজ হয়নি এবং দেখা যায়নি।

ওই এলাকার বাসিন্দারা আরো জানায়, ইট বিছানোর দেড় মাসের মধ্যে রাঙারদিয়া গ্রামে মোল্লা বাড়ি মসজিদ নির্মাণের জন্য এ সড়ক দিয়ে ট্রাকে ইট ভর্তি করে আনা হয়। ইট বোঝাই ট্রাক চলাচল করায় ইট বিছানোর দেড় মাসের মধ্যেই সড়কটি চলাচলের অনুপোযুক্ত হয়ে পড়ে। এরপর গত ১২ বছরে সড়কটির অবস্থা দিনে দিনে খারাপ হয়েছে।

সালথার সোনাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. খায়রুজ্জামান বাবু জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিনে রাঙ্গারদিয়ার সড়কটি আমার ইউনিয়নের সবচেয়ে বড় সড়ক। খুবই বাজে অবস্থা ওই সড়কটির। পাশাপাশি এলাকাটি ঘন বসতিপূর্ণ। বর্তমানে উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। তবে তাড়াতাড়ি কাজ শুরু হবে। কাজ শুরু হলে ওই সড়কটির মেরামতসহ আনুষঙ্গিক কাজ শুরু হবে। সেই সাথে বড়বাংরাইল গ্রামের রাস্তাটি এইচবিবি করা হবে।

সালথার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকৌশলী আবু জাফর মিয়া  জানান, সম্প্রতি রাজবাড়ী-ফরিদপুর গুরুত্বপূর্ণ আবকাঠামো নির্মাণের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পে রাঙ্গারদিয়ার সড়কটি অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই সড়কটি কার্পেটিং করা হবে। মাঝে যে ক্যালভার্ট রয়েছে সেটি ঠিক করা হবে এবং প্রয়োজন হলে সড়কটি উঁচুও করা হবে। এ প্রকল্পটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

 


এই বিভাগের আরো খবর