শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

ফরিদপুরে স্ত্রীর মরদেহ  ফেলে স্বামী পলাতক

স্টাফ রিপোর্টার,  ফরিদপুর 
রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ৭:৪২ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাথরাইল গ্রামের একটি রাস্তার উপর রোমা বেগম(৩২) নামে এক গৃহবধূর মরদেহ ফেলে রেখে পালিয়ে যান তার স্বামী টোটন মাতুব্বর। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ওই গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করেন।
শনিবার (২৬ আগস্ট)রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের রোমা বেগম ভাঙ্গা উপজেলার পাথরাইল গ্রামের টোটন মাতুব্বরের স্ত্রী ও মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর চানপুট্টি গ্রামের কুদ্দুস মাতুব্বরের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় , ঢাকায় ফার্নিচারের ব্যবসা করেন টোটন মাতুব্বর। শনিবার রাতে ঢাকা থেকে রোমার মরদেহ গ্রামের বাড়িতে এনে বাড়ির পাশের রাস্তার উপর ফেলে রেখে তিনি পালিয়ে যান। খবর পেয়ে থানা পুলিশ রোমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে নিহত রুমা বেগমের মামা মোঃ বাবুল মিয়া জানান, আমার ভাগ্নি রোমা বেগম ঢাকার উত্তর বাড্ডায় স্বামীর সঙ্গেই থাকতেন। তাদের তিনটি সন্তান রয়েছে। রোমার স্বামী টোটন মাতুব্বর কয়েক মাস আগে আরেকটি বিয়ে করেছে। দ্বিতীয় বিয়ের পর থেকে আমার ভাগ্নিকে নির্যাতন করত, চলে যেতে বলতো,যৌতুকের টাকার দাবি করতো। প্রায়ই তাকে টাকা-পয়সাও দেওয়া হতো। চাহিদা মোতাবেক  টাকা না পেলেই তাকে নির্যাতন করত। আমার ভাগ্নি রোমাকে ওর স্বামী টোটন মাতুব্বর পরিকল্পিতভাবে হত্যা করে ঢাকা থেকে লাশ এনে গ্রামের বাড়ির পাশে রাস্তার উপর লাশ ফেলে রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে টোটন মাতুব্বরের সঙ্গে তার বাড়িতে যোগাযোগ করলে মোবাইল নাম্বারটা বন্ধ পাওয়া যায়।
ফরিদপুরের ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) অমিয় মজুমদার  জানান, খবর পেয়ে রোমা বেগমের স্বামীর বাড়ির পাশে একটি রাস্তার উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহতের গলায় দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। প্রাথমিকভাবে হত্যা না আত্মহত্যা তা বলা সম্ভব নয়। টোটন মাতুব্বর ঢাকার উত্তর বাড্ডায় ফার্নিচারের ব্যবসা করেন। তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকতেন।তদন্ত পূর্বক বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরো খবর