শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

ফরিদপুর-১: জাল ভোট দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ স্বতন্ত্র প্রার্থী দোলনের

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪, ৭:০৫ অপরাহ্ন
আরিফুর রহমান দোলন (ছবি : সংগৃহীত)

নির্বাচনে জাল ভোট দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ করেছেন ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন।

বুধবার ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর লিখিত অভিযোগ জমা দেন তিনি। সেই লিখিত অভিযোগের কপি আরিফুর রহমান সাংবাদিকদের কাছেও পাঠিয়েছেন।

লিখিত অভিযোগে আরিফুর রহমান বলেন, ফরিদপুর-১ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে অনিয়ম, নন-ভোটার দিয়ে ভোট প্রদান, অনেক কেন্দ্র থেকে ঈগল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া, নির্বাচনী আইন লঙ্ঘনসহ ব্যাপক জাল ভোট দিতে দেখা গেছে। একজন বিশেষ প্রার্থীর পক্ষে মৃত ব্যক্তি ও প্রবাসীদেরও ভোট নেওয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রে অনিয়মের বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তাদের অবগত করা হলেও সহযোগিতা পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের সচিবকে সরাসরি মুঠোফোনে বার্তা পাঠিয়েও কোনো ফল হয়নি। জাল ভোট পড়ার বিষয়ে একাধিক কেন্দ্রে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাদের জানালে তাঁরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করে রহস্যজনক আচরণ করেন।

অভিযোগে আরিফুর রহমান উল্লেখ করেন, বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটের দিন সকাল থেকে ভোট কারচুপির উদ্দেশে একটি রাজনৈতিক দলের প্রার্থীর সমর্থকেরা অবস্থান নেন। কেন্দ্র এলাকায় তাঁরা ঈগল প্রতীকের কর্মীদের মারধর করেন এবং ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে জোর করে তাড়িয়ে দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলের ওই প্রার্থীর লোকজন প্রিসাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে অনেক কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করে ব্যালট পেপারে সিল মারেন।

ঈগল প্রতীকের এজেন্টদের ভোট গ্রহণ শুরুর এক ঘণ্টা পর কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় বলে অভিযোগ করে আরিফুর রহমান বলেন, ‘আবার বিকেল চারটায় ভোট শেষ হলে একটি বিশেষ রাজনৈতিক দলের এজেন্টদের ভোট গণনার কক্ষে রেখে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়। এর আগেই ভোটের মনগড়া ফলাফল লেখা কাগজে জোর করে আমার এজেন্টদের স্বাক্ষর রাখা হয়। সেখান থেকে ওই বিশেষ প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য প্রার্থীর এজেন্টদেরও বের করে দেওয়া হয়েছে।’

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান। রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আবদুর রহমান ১ লাখ ২৩ হাজার ৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুর রহমান পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯ ভোট।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, স্বতন্ত্র প্রার্থী যে অভিযোগ এনেছেন, তার কোনো ভিত্তি নেই। ওই আসনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। যেহেতু তিনি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন, এ অভিযোগ সিইসি অবশ্যই খতিয়ে দেখবেন।


এই বিভাগের আরো খবর