বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা নান্দিনায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেস অনুষ্ঠিত গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালক নিহত কুড়িগ্রামে পরিবহন শ্রমিকদের বিপদের বন্ধু আমিনুর রহমান বাচ্চু সাতক্ষীরায় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন শক্তিশালীকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হোমনায় দুই মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড তারাকান্দায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পটুয়াখালীতে লতিফ স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মানববন্ধন ফটিকছড়িতে বাস-পিকআপ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর ঠাকুরগাঁওয়ে বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ সম্প্রসারণে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও হানি ট্রাপিং চক্রের সহযোগী আয়শা সিদ্দিকা আটক চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চার মাসে ৩৯ খুন,আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ধারাবাহিক হামলায় জনমনে আতঙ্ক নগরকান্দায় তুচ্ছ ঘটনায় ছোট ভাই কর্তৃক বড় ভাইয়ের হাতের কব্জি কর্তন আন্তর্জাতিক নার্স দিবসে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি ও আলোচনা সভা বাল্যবিবাহ, শিশুশ্রম ও মাদক প্রতিরোধে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অফিসে অনিয়মিত এলজিইডির প্রধান প্রকৌশলী সেবায় ভোগান্তি, বাড়ছে ফাইলজট. সাক্ষাৎ প্রার্থীদের ক্ষোভ ডিসিআরভুক্ত জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের বসবাস নিশ্চিতের দাবি কাউখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা হাসপাতালে রোগীর আর্তনাদ, নিচে নার্সদের ব্যান্ড পার্টি ও উদ্দাম নাচ আনোয়ারায় আলোচিত গৃহবধূ মৃত্যু: অভিযুক্ত স্বামী আটক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে মন্ত্রিসভায় দেখতে চায় প্রকৌশলী সমাজ কাউখালীতে পারিবারিক কলহের কারণে জেলের আত্মহত্যা ফটিকছড়িতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

বন্দরে নির্মান কাজে বাধা,মারধর -ভাংচুর,থানায় অভিযোগ 

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 
বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জ বন্দরে জমি নিয়ে বিরোধের জেরে নারী কে পিটিয়ে আহত ও দেওয়াল ভাংচুর করেছে প্রতিপক্ষ।এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলার পূর্ব হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা গেছে, হাজীপুর এলাকায় রাসেল আহমেদের স্ত্রী ময়না আক্তারের আড়াই শতাংশ জমি রয়েছে।ক্রয় সুত্রে ওই জমির মালিকানা দাবী করেন ময়না আক্তার।গত মঙ্গলবার সকাল ৭:০০ টার দিকে জমিতে দেওয়াল নির্মানের কাজ শুরু করেন।বেলা ১১:০০ টার দিকে প্রতিবেশী মৃত:শামসুল হকের ছেলে মিঠু(৪২) ও তার স্ত্রী সুমাইয়া(৩৮) তাদের সঙ্গে আরও ৭/৮ জন লোক নিয়ে এসে নির্মান কাজ বন্ধ করে দেয়।তারা মোটা অংকের টাকা দাবী করে এবং নানা রকম হুমকি দেয়।একপর্যায়ে ময়না আক্তার প্রতিবাদ করায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে নির্মানাধীন দেওয়াল ভাংচুর করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রতিপক্ষ মিঠু গং চলে যায়।তারা জোরপূর্বক জমি দখল করতে চেষ্টা করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।

ঘটনার বিষয়ে প্রতিপক্ষ মিঠু জানান,তার স্ত্রী সুমাইয়া আগে জমি কিনেছেন।কিন্তু ময়না আক্তার জোরকরে জমিতে দেওয়াল নির্মানের কাজ করতে আসলে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয়।

এ বিষয় জানতে চাইলে থানার এএসআই রফিকুল ইসলাম বলেন, বাদীর অভিযোগ পেয়ে তদন্ত করছেন। ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনদের সঙ্গে আলোচনা করেছেন।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মিমাংসার দায়িত্ব নিয়েছেন।পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর