বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা নান্দিনায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেস অনুষ্ঠিত গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালক নিহত কুড়িগ্রামে পরিবহন শ্রমিকদের বিপদের বন্ধু আমিনুর রহমান বাচ্চু সাতক্ষীরায় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন শক্তিশালীকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হোমনায় দুই মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড তারাকান্দায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পটুয়াখালীতে লতিফ স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মানববন্ধন ফটিকছড়িতে বাস-পিকআপ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর ঠাকুরগাঁওয়ে বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ সম্প্রসারণে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও হানি ট্রাপিং চক্রের সহযোগী আয়শা সিদ্দিকা আটক চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চার মাসে ৩৯ খুন,আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ধারাবাহিক হামলায় জনমনে আতঙ্ক নগরকান্দায় তুচ্ছ ঘটনায় ছোট ভাই কর্তৃক বড় ভাইয়ের হাতের কব্জি কর্তন আন্তর্জাতিক নার্স দিবসে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি ও আলোচনা সভা বাল্যবিবাহ, শিশুশ্রম ও মাদক প্রতিরোধে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অফিসে অনিয়মিত এলজিইডির প্রধান প্রকৌশলী সেবায় ভোগান্তি, বাড়ছে ফাইলজট. সাক্ষাৎ প্রার্থীদের ক্ষোভ ডিসিআরভুক্ত জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের বসবাস নিশ্চিতের দাবি কাউখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা হাসপাতালে রোগীর আর্তনাদ, নিচে নার্সদের ব্যান্ড পার্টি ও উদ্দাম নাচ আনোয়ারায় আলোচিত গৃহবধূ মৃত্যু: অভিযুক্ত স্বামী আটক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে মন্ত্রিসভায় দেখতে চায় প্রকৌশলী সমাজ কাউখালীতে পারিবারিক কলহের কারণে জেলের আত্মহত্যা ফটিকছড়িতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

বন্দরে পাওনা টাকা চাওয়ায় ভাতিজা কে কুপিয়ে জখম করেছে চাচা,থানায় অভিযোগ

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:২২ অপরাহ্ন

নারায়ণগঞ্জ বন্দরে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজা কে কুপিয়ে গুরুতর জখম করেছে চাচা ও তার সাঙ্গ পাঙ্গরা।হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভিকটিম।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের মা।তবে পুলিশ এখনো কোন ব্যাবস্থা গ্রহণ করেনি বলে জানান অভিযোগকারী। শনিবার (২৮ মার্চ) দুপুর ১ টার দিকে ফুলহর এলাকায় রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা গেছে,ফুলহর এলাকার জয় মিয়ার স্ত্রী হাওয়া বেগম এর কাছ থেকে বিদেশে যাওয়ার কথা বলে তার দেবর রং মিয়া ৫ লাখ টাকা এবং চাচাত দেবর ইকবাল ৫ লাখ টাকা হাওলাদ হিসেবে নেয়।প্রায় চার বছর ধরে ওই টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।এরই ধারাবাহিকতায় হাওয়া বেগমের ছেলে হৃদয় হোসেন কে ঘটনার সময় ইকবালের বাড়ির সামনে একা পেয়ে চাচা রং মিয়া,ইকবাল সহ ৭/৮ জন মিলে বেদম মারপিট করে।একপর্যায়ে রং মিয়া ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে হৃদয়ের মাথায় গুরুতর জখম করে।এসময় আশপাশের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় হৃদয় কে প্রথমে মদনপুর ক্লিনিকে এবং পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।চিকিৎসকের সার্টিফিকেট অনুযায়ী আহতের মাথায় ৪০ টির বেশি সেলাই লেগেছে।বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের মা হাওয়া বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় ৪ বছর আগে দেবর রং মিয়া ও ইকবাল টাকা হাওলাদ হিসেবে নিয়েছে।দুজনের কাছে ১০ লাখ টাকা পাওনা আছে। সেই টাকা ফেরত চাওয়ায় তারা লোকজন নিয়ে তার ছেলে হৃদয় হোসেন কে একা পেয়ে বেদম মারপিট করে এবং কুপিয়ে জখম করে। এ ঘটনায় রং মিয়া,ইকবাল সহ জড়িতদের বিরুদ্ধে রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।কিন্তু এ পর্যন্ত পুলিশ কোন রকম ব্যাবস্থা গ্রহণ করেনি।দু’দিনে ৪ বার থানায় এসেছেন, কিন্তু প্রতিকার পাচ্ছেন না বলে জানান।তিনি ছেলে কে মারপিট করার ঘটনায় জড়িতদের বিচার দাবী করেন।একইসাথে পাওনা টাকা ফেরত পেতে সংশ্লিষ্টদের সহায়তা কামনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে, রং মিয়া জানান,পারিবারিক বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে।তার বৃদ্ধ মা সহ বেশ ক’জন আহত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) আনিসুর রহমান বলেন,বাদীর অভিযোগ পেয়েছি।তদন্ত করে আইনী ব্যাবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর