শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের নয় দফা দাবি

বরিশাল ব্যুরো
শনিবার, ২৪ মে, ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন করেছেন। আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি ও প্রতীকী প্রতিবাদ করেন। এ সময় তারা অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন করেছেন।

এ ছাড়া দাবির পক্ষে তারা গণসাক্ষর কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষার্থীরা জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার কারণে কয়েকদিন আগে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকারকে বহিষ্কার করা হয়। এর পর সে আত্মহত্যা করেন। কম্পাউন্ড সিস্টেমে পরীক্ষার কারণে তিনি চাপ সামাল দিতে না পেরে এমন কাজ করেছেন বলে সাধারণ শিক্ষার্থীরা মনে করে। শিক্ষার্থীরা আরও বলেন, ২০১৬ সালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের অধীন সব কলেজ ও ইনস্টিটিউটে বিদ্যমান ‘কম্বাইন্ড পরীক্ষা পদ্ধতি’ সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে শিক্ষার্থীদের মধ্যে গভীর সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে।

এ ছাড়া গুণগত শিক্ষা ও মূল্যায়ন নিশ্চিত না হওয়া এবং এ কম্বাইন্ড অ্যাকাডেমিক সিস্টেমের জটিলতার কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অ্যাকাডেমিক ও মানসিক ভোগান্তির শিকার হয়ে আসছে। আমরা বিশ্বাস করি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ইনস্টিটিউটের বর্তমান শিক্ষা ব্যবস্থার উন্নয়নে একমাত্র বাস্তবসম্মত সমাধান হলো স্বতন্ত্র পরীক্ষা পদ্ধতি এবং অ্যাকাডেমিক স্বকীয়তা।

উপর্যুক্ত দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত সিদ্ধান্ত দেওয়া না হলে পরবর্তীতে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে বলেও জানান তারা। এ সময় লিখিত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সব প্রকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করেন।


এই বিভাগের আরো খবর