শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

বরিশালে বিপুল পরিমাণ অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ৮ ডাকাত গ্রেপ্তার

মাহফুজ ইসলাম সবুজ, বরিশাল ব্যুরো
রবিবার, ৩০ জুন, ২০২৪, ৮:১৪ অপরাহ্ন

বরিশালের বাকেরগঞ্জের মধ্যম মহেশপুর এলাকার বিপুল দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের কুখ্যাত ডাকাত সরদার আব্দুল হাকিম ও প্রধান সহযোগী সোহাগসহ ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮ ও র‍্যাব-১০) এর যৌথ অভিযানে । আজ রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৮।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৮ জানতে পারে যে, বরিশালের বাকেরগঞ্জের মধ্যম মহেশপুর এলাকায় একটি জেলা ডাকাত দলের সদস্যগণ বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটার কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে ডাকাতির উদ্দেশ্যে ডাকাত দলের সরদারের বসত ঘরে অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছে। তথ্যের ভিত্তিতে গত রাতে র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর যৌথ আভিযানিক দল বরিশালের বাকেরগঞ্জ এলাকায় ডাকাত সরদারের বসত ঘরের উপস্থিত হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টাকালে জেলা ডাকাত দলের সরদার আব্দুল হাকিম (৪৮), পিতা- মৃত ইউসুফ জমাদ্দার,মিজান চৌকিদার (৪০), পিতা-মৃত সালাম চৌকিদার, বাকেরগঞ্জ, মোঃ রহিম হাওলাদার (৪০) পিতা-নুরু মিয়া হাওলাদার, রাঙাবালি, পটুয়াখালীর অন্যান্য কয়েকজন পালিয়ে যায়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে রাজধানীর দক্ষিন কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক ডাকাত দলের অন্যতম প্রধান সহযোগী মোঃ শাওন ইসলাম সোহাগ (২৪), পিতা-মৃত ইউনুস আলী, বাকেরগঞ্জের, বরিশালের মোঃ রাজা খলিফা (২৫) পিতা-মোঃ আবু বক্কর সিদ্দিক, কাউনিয়ার, বরিশালের। মোঃ নাসির হাওলাদার (৪০), পিতা-মৃত সোবহান হাওলাদার, বাকেরগঞ্জের, বরিশালের মোঃ কালাম হোসেন (৩৫), পিতা- মোঃ মান্নান হোসেন, পটুয়াখালীর মোঃ সেলিম মাতবর (৫০), পিতা-মৃত আলী হোসেন মাতবর আমতলীর, বরগুনাদের গ্রেফতার করা হয়।

এসময় উদ্ধার হয় ০১টি খেলনা পিস্তলসহ বিপুিল পরিমান দেশীয় অস্ত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিভিন্ন ডাকাতির ঘটনা তাদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারেন গ্রেফতারকৃতরা জেলা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। এই দলের সদস্য সংখ্যা ১০/১৫ জন। গ্রেফতারকৃত আব্দুল হাকিম ডাকাত দলের সরদার এবং গ্রেফতারকৃত শাওন ইসলাম সোহাগ তার অন্যতম প্রধান সহযোগী। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ আব্দুল হাকিম ও সোহাগ এর নেতৃত্বে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলাসহ বরিশাল অঞ্চলের বিভিন্ন এলাকা এবং মুন্সিগঞ্জ, মাদরীপুর, ঢাকা এলাকায় বাসা, অফিস, গ্যারেজসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। এই ডাকাত আব্দুল হাকিমের নেতৃত্বে বরিশাল ও এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ডাকাতি করতো।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারদের মধ্যে কামাল এর নামে দেশের বিভিন্ন থানায় মারামারি ও ডাকাতি ৮টি এবং রাজা নাসির ও সেলিম এর নামে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মারামারির একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় র‍্যাব ওই আটজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর