শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

‘বর্তমানে অর্থনীতির যে অবস্থা তাতে ভালো নেই কেউই: — শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
রবিবার, ১২ মে, ২০২৪, ৭:১৬ অপরাহ্ন

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘বর্তমানে অর্থনীতির যে অবস্থা তাতে ভালো নেই কেউই। যারা আ’লীগ করেন তারাও ভালো নেই। শুধু দু’চারজন লোক যারা মাছির মতো ভনভন করে হালুয়া রুটির ভাগ পাইতেছে, ওই কয়েকটা মাছিই ভালো আছে। এছাড়া আ’লীগেরও কেউ ভালো নেই। সুতরাং একটা দেশ এভাবে চলতে পারেনা।’

গতকাল শনিবার বিকাল ৪ টার দিকে ফরিদপুরের সালথার উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমানের মায়ের কবর জিয়ারত শেষে স্থানীয় নেতাকর্মীদের উদ্যেশ্যে তিনি এসব কথা বলেন।

এসময় শামা ওবায়েদ শাহিনুর রহমানের বা‌ড়িতে গিয়ে প‌রিবারের সদস‌্যদের খোঁজ খবর নিয়ে গভীর শোক প্রকাশ করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শামা ওবায়েদ সম্প্রতি অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনকে ইঙ্গিত করে নেতাকর্মীদের উদ্যেশ্যে আরও বলেন, ‘৭ তারিখে কোনো ভোট হয়নি। মানুষ ভাবে ৭ তারিখে ভোট হয়েছে। আসলে কি কোনো ভোট হয়েছে? ভোট হয়েছে আ’লীগ আর আ’লীগ। আ’লীগ আর আ’লীগ ভোট হয়না। আ’লীগ আর আ’লীগ ভোট হলে একটা না একটা তো হবেই। তা-ই তো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপিত হুমায়ুন খাঁ, অ্যাডভোকেট জাহিদ হাসান লাভলু, শাহীন মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, মো. শাহিনুর রহমান, আটঘর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু বক্কার মোল্লা, সালথা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি কালাম বিশ্বাস, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম প্রমূখ।

এছাড়াও শামা ওবায়েদ সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মদনদিয়া গ্রামের রব মাতুব্বরের বাবার কবর ও যদুনন্দি ইউনিয়নের অ্যাড. সুজন ফকিরের বাবার কবর জিয়ারত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রত্যেকের রুহের মাগফেরাত কামনা করেন।


এই বিভাগের আরো খবর