বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

বর্ষায় চামড়ার ব্যাগ ও জুতার যত্নে করণীয়

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় লেদারের জিনিসে সহজেই ছত্রাক পড়ে, ফেটে যেতে পারে বা রঙ উঠে যেতে পারে। তাই বিশেষ যত্ন নেওয়া জরুরি। বর্ষাকালে চামড়া বা লেদারের তৈরি জিনিস যেমন- জুতা, ব্যাগ, বেল্টের বিশেষ যত্ন নেওয়া দরকার। পানিতে ভিজলে বা দীর্ঘদিন ব্যবহার না করলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে।

তাই বর্ষায় কীভাবে চামড়ার সামগ্রী ঠিক রাখবেন জেনে নিন কিছু সহজ উপায়:

শুকনো স্থানে রাখুন: ব্যাগ বা জুতা ব্যবহারের পর শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। সরাসরি রোদ নয়, ছায়া-আলোতে শুকানোই ভালো।

সিলিকা জেল ব্যবহার করুন: ব্যাগ বা জুতার ভেতরে সিলিকা জেল প্যাক রেখে দিন। এটি আর্দ্রতা শোষণ করে।

লেদার ক্লিনার বা কন্ডিশনার: নিয়মিত লেদার স্পেশাল ক্লিনার বা কন্ডিশনার দিয়ে মুছে পরিষ্কার রাখুন, এতে ফেটে যাওয়া বা রঙ উঠা থেকে রক্ষা পাবে।

ভেজা হলে দ্রুত শুকান: পানি লাগলে সঙ্গে সঙ্গে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। কখনোই চুলার কাছে বা হিটারে শুকাবেন না।

ব্যবহার না করলে কভার করুন: ব্যাগ বা জুতা ব্যবহার না করলে কটন কাপড় বা ব্যাগে মুড়ে সংরক্ষণ করুন। প্লাস্টিক ব্যাগ এড়িয়ে চলুন।

লেদার ক্লিনার ও কন্ডিশনার: মাঝে মাঝে লেদার ক্লিনার বা কন্ডিশনার দিয়ে পরিষ্কার করুন। এতে জিনিসটা নরম ও চকচকে থাকবে।

কাপড়ে মুড়ে রাখুন: ব্যাগ বা জুতা ব্যবহার না করলে তুলো বা সুতির কাপড়ে মুড়িয়ে রাখুন। প্লাস্টিক দিয়ে ঢাকা ঠিক নয়।

পানি ও কাদা থেকে দূরে রাখুন: চেষ্টা করুন পানিতে না হাঁটতে এবং কাদা থেকে দূরে রাখতে।

চুলার পাশে শুকানো যাবে না: তাপ দিলে চামড়া শক্ত হয়ে ফেটে যেতে পারে।

ভিজে গেলে কী করবেন?
চামড়ার সামগ্রী হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে সঙ্গে সঙ্গে খবরের কাগজ বা শুকনো টিস্যু দিয়ে পানি শুষে নিন। প্রয়োজন হলে পুরো জিনিসটা খবরের কাগজ দিয়ে মুড়ে কিছুক্ষণ রাখুন। এতে ভিজে যাওয়ার ক্ষতি অনেকটাই কমবে।

দীর্ঘদিন রেখে দিলেও হতে পারে ক্ষতি
অনেকেই শখের ব্যাগ বা জুতা ব্যবহার না করে আলমারিতে তুলে রাখুন। এতে পণ্যের গায়ে ভাঁজ পড়ে, দাগ পড়ে যেতে পারে। তাই চামড়ার তৈরি জিনিস মাঝে মাঝে ব্যবহার করুন। আর তুলে রাখার সময় অবশ্যই পলিথিন বা কাপড় দিয়ে ভালোভাবে মুড়ে রাখুন।

প্রতিদিন যত্ন কীভাবে করবেন?
প্রতিদিন ব্যবহারের পর চামড়ার জিনিস একটি নরম, শুকনো কাপড় দিয়ে মুছে রাখুন। এতে ধুলা-ময়লা জমবে না এবং পণ্যের স্থায়িত্বও বাড়বে। চামড়ার তৈরি সামগ্রী দামি হয়, তাই সঠিক যত্ন নিলে তা অনেক বছর ভালো থাকবে, এমনকি বর্ষাতেও।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর