সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

বাংলাদেশ ডেনিম এক্সপো শুরু

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৩:৩০ অপরাহ্ন

দেশের তৈরি পোশাককে বিদেশিদের কাছে আকৃষ্ট করতে বাংলাদেশ ডেনিম এক্সপো শুরু হয়েছে। ‘ইনোভেটর’ বা উদ্ভাবক প্রতিপাদ্য নিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে ১৪তম এ ডেনিম এক্সপো।

দুদিনব্যাপী এ এক্সপো মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টায় শুরু হয়েছে। যা চলবে রাত ৮টা পর্যন্ত।

এক্সপোতে দেশি ও বিদেশি মিলিয়ে ৯০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে ফেব্রিক্স, তৈরি পোশাক, থ্রেডস, যন্ত্রাংশ, প্রক্রিয়াকরণ উপকরণসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশে তৈরি ডেনিম পণ্য এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বেশি রপ্তানি হয়। ক্রেতাদের আকৃষ্ট করতে এক্সপোতে পণ্য প্রদর্শনের পাশাপাশি উদ্ভাবক প্রতিপাদ্যে চারটি সেমিনার সেশন ও চারটি প্যানেল আলোচনা রাখা হয়েছে। ডেনিমের ভবিষ্যৎ নিয়ে সেমিনারে আলোচনা হবে।

মেলায় অংশ নেওয়া চায়না কোম্পানি কটন ফিল্ড টেক্সটাইলের মার্কেটিং বিভাগের ম্যানেজার মোস্তাফিজুর রহমান ঢাকা প্রতিদিনকে বলেন, বাংলাদেশসহ ৪০ থেকে ৪৫টি দেশের কোম্পানির প্রতিনিধিরা প্রদর্শনীতে এসেছেন। মেলায় আমরা ডেনিম, টুইল, কর্ডরয় ফেব্রিক এবং কুটিং ফেব্রিকস পণ্য নিয়ে এসেছি। মানুষজন আসছেন, ভালো লাগছে।

বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা মোস্তাফিজ উদ্দীন জানান, আন্তর্জাতিক ডেনিম কমিউনিটির চাহিদা পূরণ, সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি ও নতুন পণ্য উদ্ভাবনের লক্ষ্যকে সামনে রেখেই এক্সপোর আয়োজন করা হয়।

উল্লেখ্য, এক্সপোর মূল উদ্দেশ্য হলো- টেকসই, নিরাপদ ও উদ্ভাবনী পণ্যের প্রচার। এই প্রচারের মাধ্যমে বাংলাদেশের অ্যাপারেল শিল্পকে তুলে ধরবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের ডেনিম শিল্পের যথার্থ উপস্থাপন সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরো খবর