শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

বিআরটিসির কারিগরদের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি ও বাংলাদেশ আনসার ভিডিপি ড্রাইভিং কোর্সের উদ্বোধন

শেখ সোহেল রানা
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৮:০১ অপরাহ্ন

আজ মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) প্রশিক্ষণ ইনস্টিটিউট, তেজগাঁও এ কর্পোরেশনে কর্মরত কারিগরদের মাসব্যাপী ইঞ্জিন, বডি এবং অটো-ইলেক্ট্রিক ও এসি সিস্টেম কোর্সের সমাপনী এবং অনলাইনে বিআরটিসি নরসিংদী বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ আনসার ভিডিপি ড্রাইভিং কোর্সের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিআরটিসি’র পরিচালকবৃন্দসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ।

এ সময় কোর্স সমন্বয়ক মোঃ শাহীন আলম, ইউনিট প্রধান তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউট, কোর্স পরিচালক ফাতেমা বেগম (জিএম, আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ), পরিচালক (প্রশাসন) এস, এম, কামরুজ্জামান (উপসচিব), পরিচালক (কারিগরি) কর্নেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি এবং পরিচালক (অর্থ, হিসাব ও অপারেশন) ড. অনুপম সাহা (যুগ্মসচিব) প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

প্রশিক্ষণার্থী রুপম বলেন, প্রশিক্ষণ কারিগরদের জন্য একটি বড় প্রাপ্তি। অন্য এক প্রশিক্ষণার্থী বলেন, আগে বিআরটিসি’র পরিবেশ খুবই খারাপ ছিলো। প্রশিক্ষণ নেওয়ার মতো কোন পরিবেশ ছিলো না।

প্রশিক্ষণার্থী ইকবাল হোসেন বলেন, এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা অনেক কিছু শিখছি। অনেক অজানা জিনিস জানতে পেরেছি। প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করে দেওয়ায় চেয়ারম্যান স্যারের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

প্রশিক্ষণ প্রাপ্ত ৩০ জন কারিগরদের মাসব্যাপী প্রশিক্ষণ শেষে তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্য থেকে প্রথম তিন জনকে পুরষ্কার প্রদানের জন্য মনোনীত করা হয়। প্রথম স্থান অধিকারী ফয়সাল আহমেদকে (কারিগর-এ, টুঙ্গিপাড়া বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র) চেয়ারম্যান পদক প্রদান করা হয়। পুরষ্কারপ্রাপ্ত প্রশিক্ষণার্থীগণ তাদের অনুভূতি ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, প্রশিক্ষণ হলো কর্মচারীদের সাফল্যের চাবিকাঠি। যার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারী কার্য সম্পাদন বিষয়ে বাস্তব জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারে। প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকগণ বিআরটিসি’র ধারক ও বাহক। আপনাদের নিরলস প্রচেষ্টায় অগ্রগতির ধারাবাহিকতায় এগিয়ে যাওয়া বিআরটিসি যেন পিছিয়ে না যায় সে জন্য আপনাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে।


এই বিভাগের আরো খবর