শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

বিআরটিসির জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২৩-২০২৪ অর্থবছরের ২য় প্রান্তিকের অংশীজন সভা অনুষ্ঠিত

শেখ সোহেল রানা
রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৯:৩০ অপরাহ্ন

বিআরটিসি’র মিরপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২৩-২০২৪ অর্থবছরের ২য় প্রান্তিকের অংশীজন সভা ৩১ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হয়েছে ।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)’র চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ বিভিন্ন স্টেক হোল্ডারগণ ও সাধারন জনগণ।

স্বাগত বক্তব্যে বিআরটিসি’র পরিচালক (অর্থ ও হিসাব), ড. অনুপম সাহা (যুগ্মসচিব) বলেন, শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার বাস্তবায়নের লক্ষ্যে আমাদের মাঝে উপস্থিতসহ সর্বসাধারণ সকলেই আমাদের অংশীজন। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় বিআরটিসি যে অনন্য উচ্চতায় পৌঁছে গেছে এ সম্পর্কে সকলেই জানেন।

অনুষ্ঠানটির সঞ্চালক মহাব্যবস্থাপক (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) ফাতেমা বেগম বিআরটিসির উন্নয়নের স্থিরচিত্র উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।

উম্মোক্ত আলোচনা পর্বে মোহাম্মদ আতিকুর রহমান লিটন বলেন, দূরদূরান্ত থেকে আগত যাত্রীদের বিশ্রামের জন্য এখানে কাউন্টার নির্মাণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিআরটিসির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে ভাড়াটিয়া তুলে দিয়ে বিশ্রামের জন্য যাত্রী কাউন্টার নির্মাণ করা হবে৷

মজিবুর রহমান নামের একজন স্টেক হোল্ডার বলেন, বর্তমানে বিআরটিসি’র বাসগুলো দেখলে খুব ভালো লাগে৷ বিআরটিসির ত্রুটিযুক্ত বাসগুলো দ্রুত মেরামত করে অন্যরুট করা হচ্ছে। বিআরটিসির সাথে অন্যান্য বাস মালিকদের প্রতিযোগীতা চলছে৷

গনপরিবহন মালিক সমিতির একজন সদস্য বলেন, গনপরিবহনের মালিক হয়েও আমি বিআরটিসির বাসে চলাচল করে স্বাচ্ছন্দবোধ করি কারন বিআরটিসির বাস গুলো যেমন পরিষ্কার তেমন ত্রুটিমুক্ত।

সভাপতির বক্তব্যে বিআরটিসির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বলেন, বিআরটিসির একটি গাড়িও দৃষ্টিকটু থাকার সুযোগ নেই। বিআরটিসির ত্রুটিযুক্ত গাড়িগুলো দ্রুত মেরামত করে সৌন্দর্য বর্ধন করতে হবে। ভারী মেরামতকৃত গাড়িগুলোর ভারী মেরামতের জন্য ৬টি অঞ্চলে ভাগ করা হয়েছে। দক্ষ কারিগর তৈরি করার লক্ষ্যে গাজিপুর প্রশিক্ষণ কেন্দ্র এবং তেজগাঁও মেরামত কারখানাতে আবাসিক প্রশিক্ষণ চালু করা হয়েছে। প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও শুদ্ধতা নিশ্চিত করার মাধ্যমে বিআরটিসি’কে সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছানোর যে প্রয়াস তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের সঞ্চালক ফাতেমা বেগম (জিএম, আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ), সভাপতির নির্দেশক্রমে উপস্থিত সবাইকে ধন্যবাদ। জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


এই বিভাগের আরো খবর