সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন : এফবিসিসিআই

অনলাইন ডেস্ক :
রবিবার, ৪ জুন, ২০২৩, ৩:০০ অপরাহ্ন

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে যাতায়াত ও যোগাযোগ খাতে বরাদ্দ ৮৭ হাজার ৬২৯ কোটি টাকা। অন্যদিকে, বিদ্যুৎ ও জ্বলানি খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা। যেটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে যাতায়াত ও যোগাযোগ খাতের কিছুটা কাটছাঁট করে হলেও বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন। দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। রাজধানীর মতিঝিলে সংস্থাটির কার্যালয়ে গতকাল বাজেট প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানির সঙ্গে অনেক কিছুই জড়িত। জ্বালানির দাম বাড়লে সব পণ্যের উৎপাদন খরচ বাড়বে। নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ পাওয়া না গেলে উৎপাদন বিঘ্নিত হবে। ফলে দেশে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। তাই আমরা মনে করি, অন্য খাতে বরাদ্দ কমিয়ে হলেও জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন। কৃষি খাতেও বরাদ্দ বাড়ানো দরকার। সামাজিক সুরক্ষায়ও বরাদ্দ বাড়াতে হবে। বিদ্যুৎ-গ্যাসের দাম এক সময় খুব কম ছিল। আজ কিন্তু সেই অবস্থায় নেই। এখন বিদ্যুৎ-গ্যাসের অনেক দাম। বিদ্যুৎ-গ্যাসে আরো নানাভাবে ছাড় দেয়া যেতে পারে।’

জসিম উদ্দিন বলেন, ‘এ বিশাল রাজস্ব সংগ্রহ করা সরকারের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ। এমনিতেই দেশের সামষ্টিক অর্থনীতির সূচকসহ রাজস্ব আহরণ প্রক্রিয়া বিশ্বব্যাপী বিরাজমান কঠিন পরিস্থিতির কারণে অত্যন্ত চাপে। এমতাবস্থায় চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রাজস্ব আয়ে ঘাটতি প্রায় ৩৫ হাজার কোটি টাকা। বিশাল এ বাজেট বাস্তবায়নে অর্থনীতিতে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। যেমন সার্বিকভাবে মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণ, লেনদেনের ভারসাম্য পরিস্থিতি উন্নয়ন, বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা, রিজার্ভ বাড়ানো, অপরিশোধিত তেল সংগ্রহ, জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ডলার সংকট এবং বিশ্ব পরিস্থিতির কারণে বিনিয়োগ, আমদানি, রফতানি, রেমিট্যান্স, রিজার্ভ সবকিছুর গতি নিম্নমুখী। অথচ মূল্যস্ফীতির পরিস্থিতি ঊর্ধ্বমুখী। সরকারকে এ বাজেট মেয়াদে জাতীয় নির্বাচন করতে হবে। সেখানে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক।’

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন প্রসঙ্গে বলেন, ‘এনবিআরে সক্ষমতা ও দক্ষতা বাড়ানো দরকার। এনবিআরের ডিজিটালাইজেশন দরকার। আমরা বলেছিলাম, এনবিআরের পলিসি ও ইমপ্লিমেনটেশন উইংকে আলাদা করার কথা, এখনো সেই উদ্যোগ দেখছি না। করের জাল বাড়াতে হবে। উপজেলা পর্যন্ত ভ্যাট অফিস বিস্তৃত করা দরকার। প্রয়োজনে কর শুমারি হওয়া উচিত। বাসা-বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেয়া দরকার কারা কর দিতে পারবে।’

তিনি জানান, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ ও উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে কৃষিতে ব্যবহার্য রাইস ট্রান্সপ্লান্টার, ড্রায়ার, সব ধরনের স্ক্রেয়ার মেশিন, পটেটো প্লান্টার, আমদানীকৃত সব ধরনের কনটেইনার, সমুদ্রের লবণাক্ত পানি থেকে সুপেয় পানি উৎপাদনের লক্ষ্যে আমদানীকৃত সোলার পাওয়ার অপারেটেড ওয়াটার ডিসট্রিলেশন প্লান্ট আমদানিতে আগাম কর অব্যাহতি দেয়ায় সাধুবাদ জানায় এফবিসিসিআই। একই সঙ্গে এ খাতসহ উৎপাদনশীল সব খাতে আগাম কর অব্যাহতি প্রদান করার প্রস্তাব করা হয়।

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘অগ্রিম আয়কর (এআইটি) এবং আমদানি পর্যায়ে অগ্রিম কর (এটি) ব্যবসায়িক খরচ বাড়িয়ে দিচ্ছে। আমরা অগ্রিম আয়কর (এআইটি) এবং অগ্রিম কর (এটি) বিলুপ্ত করার জন্য প্রস্তাব করেছিলাম। কিন্তু এ বিষয়ে বাজেটে কোনো প্রতিফলন দেখা যায়নি। অগ্রিম আয়কর যথাযথ সমন্বয় রিফান্ড না হওয়ায় পরিচালনা ব্যয় বৃদ্ধি পায়।’

সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আইটি ও সফটওয়্যার খাতের গুরুত্ব অপরিসীম মন্তব্য করে জসিম উদ্দিন বলেন, ‘সারা বিশ্বের মতো বাংলাদেশেও এ খাতে মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগ আয়করমুক্ত এবং উৎপাদন ও সরবরাহ পর্যায়ে সম্পূর্ণ পরোক্ষ করমুক্ত করা অত্যাবশ্যক।’ এফবিসিসিআই সভাপতি বলেন, ‘চেষ্টা করা হয়েছে ভালো বাজেট দেয়ার জন্য। সব সরকারই চেষ্টা করে ভালো বাজেট দিতে। এবারো সেই চেষ্টা লক্ষ করা গেছে।’


এই বিভাগের আরো খবর