সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

বিবিএসে সন্তুষ্ট আইএমএফ

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৫:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) দেওয়া শর্তের অগ্রগতিতে সন্তুষ্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

মঙ্গলবার (২ মে) বিবিএসের মহাপরিচালক মো. মতিয়ার রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে আগারগাঁওয়ে বিবিএস মহাপরিচালকের দপ্তরে আইএমএফ প্রতিনিধি দল বৈঠকে করে। বৈঠকে আইএমএফ-এর পক্ষ থেকে সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতিতে মূল্যস্ফীতি (কনজিউমার প্রাইস ইনডেক্স), জিডিপি (গ্রোস ডোমেস্টিক প্রডাক্ট) এবং ত্রৈমাসিক জিডিপির তথ্যের অগ্রগতি চাওয়া হয়। এসব বিষয়ে আইএমএফকে অবগত করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। আজকের বৈঠকে আইএমএফ প্রতিনিধি দল স্বাধীনতার পর থেকে বিগত ৫০ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের ধারাবাহিক তথ্য চেয়েছে।

বিবিএস ডিজি মতিয়ার রহমান বলেন, আমরা আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছি। তিনটা কাজের অগ্রগতির বিষয়ে প্রতিনিধি দল জানতে চেয়েছে আমরাও তাদের অবগত করেছি। আমরা বলেছিলাম জিডিপি তথ্য স্বাধীনতার পর থেকে বই আকারে প্রকাশ করব, তাই করা হচ্ছে। মূল্যস্ফীতির নতুন মেথডের বিষয়ে জানতে চেয়েছে আমরা এ বিষয়েও তাদের অবগত করেছি।

তিনি আরও বলেন, আইএমএফ মূল্যস্ফীতির নতুন মেথডে যাওয়ার বিষয়ে জানতে চেয়েছে। মূল্যস্ফীতির হিসাব যেভাবে করি এই পদ্ধতিতে আর করছি না এটার পরিবর্তন হচ্ছে। এখন সারা বিশ্বে ৯৫ শতাংশ দেশ আইএমএফ-এর মিক্স মেথডে মূল্যস্ফীতি বের করছে। নতুন মূল্যস্ফীতিতে খাদ্যপণ্য ১৫৩ এর জায়গায় ২৬৩টি হবে। ৭২০ পণ্য মিক্সড মেথডে স্থান পাবে। নতুন মেথডে সিপিআই প্রকাশ হবে। এই বিষয়গুলোর অগ্রগতি জেনে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে।

বিশ্বের প্রায় সব দেশ জিডিপির হিসাব বছরে ত্রৈমাসিক ভিত্তিতেই প্রকাশ করে থাকে। বাংলাদেশ করে বছরে একবার। প্রকৃত জিডিপির হিসাব কমতির দিকে থাকলে তা প্রকাশ করতে দেড় থেকে দুই বছর লাগিয়ে দেওয়ার উদাহরণও রয়েছে দেশে। আবার যে কাজ বিবিএস করার কথা, তা অনেক সময় অর্থ মন্ত্রণালয়ও করে বসে।

ত্রৈমাসিক জিডিপি প্রসঙ্গে তিনি বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তথ্য বছরে চারবার প্রকাশ করবে সরকার। তবে তা শুরু হবে ২০২৪ পঞ্জিকা বছর থেকে। তথ্য উপাত্ত নিয়ে আমরা কাজ করছি। আইএমএফ এই বিষয়ে জানতেও চেয়েছে।


এই বিভাগের আরো খবর