শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বিশ্বকাপ বাছাইপর্ব, হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও নিকটে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ে স্পিনার নাহিদা আক্তারের ৪ উইকেট শিকারের পর ৩৪ রানে স্কটল্যান্ড নারী দলকে হারিয়ে হ্যাটট্রিক জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়। বিশ্বকাপের মূল পর্বে খেলার আরও কাছে পৌঁছে গেল বাংলাদেশ দল।

মঙ্গলবার (১৫ এপ্রিল) লাহোরের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক জ্যোতির ৮৩ রানের ঝোড়ো ইনিংস এবং ফারজানা হক পিংকী ও শারমিন আক্তার সুপ্তার ফিফটির সুবাদে নির্ধারিত ওভারে ওয়ানডেতে বাংলাদেশের রেকর্ড সর্বোচ্চ ২৭৬ রান তোলে।

এর মধ্যে ১৪ রান করা ওপেনার ইশমা তানজিম ৮.৩ ওভারে যখন আউট হন, বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৩৫। এরপর দ্বিতীয় উইকেটে ইনিংসের ভিত গড়েন শারমিন ও ফারজানা। ১২৭ বলে ১০৩ রানের জুটি গড়েন দুজন, যেখানে ফারজানার অবদান ৪৮ বলে ৪০ ও শারমিনের ৭৯ বলে ৫৭। পরে ৩০তম ওভারে শারমিন আউট হওয়ার পর আট ওভারের মধ্যে ফারজানা ও সোবহানা মোস্তারিকেও (৯) ড্রেসিংরুমে ফিরতে হয়।

৩৭.৫ ওভারে বাংলাদেশের স্কোর তখন ৪ উইকেটে ১৭৬। এখান থেকে পঞ্চম উইকেটে রিতু মনির সঙ্গে ৩৭ এবং ষষ্ঠ উইকেটে ফাহিমার সঙ্গে ৪৪ বলে ৬১ রানের জুটি গড়েন নিগার। ২২ বলে ২৬ রান করেন ফাহিমা। ৫৩ রানে ২ উইকেট নিয়ে স্কটল্যান্ডের সেরা বোলার অধিনায়ক ক্যাথরিন ব্রাইস।

জবাবে রান তাড়ায় নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে স্কটিশ মেয়েরা তোলে ২৪২ রান। অষ্টম উইকেটে তাদের রেকর্ড জুটি না হলে আরও বড় হারই দেখতে হতো। ১১০ রানেই ৭ উইকেট হারিয়ে বসে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষরা। সেই বিপর্যয় সামলে স্কটল্যান্ড মেয়েদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অষ্টম উইকেটে রেকর্ড ১১৫ রানের জুটি গড়ে।

বাংলাদেশের বিপক্ষে ২৭৭ রানের বড় লক্ষ্য তাড়ায় ১২ রানেই ওপেনার আবি এইটকেনকে হারায় স্কটল্যান্ড। এরপর ২৩ ও ৩১ রানের মাথায় পড়ে আরও দুই উইকেট। মাঝে ৪৭ রানের একটি জুটি গড়েন স্কটিশ অধিনায়ক সারাহ ব্রাইস ও অ্যাইলসা লিস্টার। ব্রাইস ৪২ এবং লিস্টার ১৮ রান করে আউট হন। ওই সময়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১০ রানেই ৭ জন নেই স্কটল্যান্ডের।

তবে ঠিকই হয়তো প্রিয়ানাজ চ্যাটার্জি ও র‌্যাচের স্ল্যাটারের জুটির ব্যাটেই সমান ৬১ রান করে এসেছে। প্রিয়ানাজের বিদায়ে ভাঙে মেয়েদের ওয়ানডেতে অষ্টম উইকেটে সর্বোচ্চ রানের এই জুটি। শেষদিকে অলআউট হওয়াই কেবল আটকাতে পারে স্কটল্যান্ড।

বাংলাদেশের পক্ষে ৪০ রানে সর্বোচ্চ ৪টি উইকেট দখলে নিয়েছেন নাহিদা আক্তার। এ ছাড়া জান্নাতুল ফেরদৌস সুমনা ২ এবং মারুফা আক্তার ও রাবেয়া খান একটি করে শিকার ধরেন।

প্রসঙ্গত, টানা তিন জয়ে বাছাইয়ের স্বাগতিক পাকিস্তানকে টপকে পয়েন্ট তালিকার চূড়ায় উঠল বাংলাদেশ। তবে পাকিস্তানি মেয়েরাও এখন পর্যন্ত নিজেদের তিন ম্যাচেই জিতেছে। এই মুহূর্তে দুই দলের পয়েন্ট সমান ৬ করে হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশ শীর্ষে ও পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছেন।

আগামী বৃহস্পতিবার নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই মিলবে সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপের ত্রয়োদশ আসরের টিকিট।

তবে, ওয়েস্ট ইন্ডিজকে হারাতে না পারলেও অবশ্য ক্ষতি নেই। শনিবার নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতলেও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশ। এমনকি শেষ দুই ম্যাচে হারলেও নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপের টিকিট পেয়ে যেতে পারে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর