সোমবার, ০১ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো

শিল্প ও বাণিজ্য ডেস্ক
বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৪:৪৮ অপরাহ্ন

দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে এ মুহূর্তে ভালো ও মন্দ দু’ধরনের খবরই মিলছে। যেমন– ভালো খবর হচ্ছে কোথাও কোথাও পণ্যমূল্য কমেছে। আবার কোনো দেশে সেবা খাতে শক্তিশালী পুনরুদ্ধার ঘটছে। সরবরাহ চেইনের সমস্যাও কমে গেছে। অন্যদিকে খারাপ খবর হলো, কয়েকটি দেশে সুদের হার বাড়ছে।

পাশাপাশি আর্থিক বাজারে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এসব বিষয় বাড়তি চাপ তৈরি করছে আঞ্চলিক অর্থনীতির ওপর। এতে চলতি বছর দক্ষিণ এশিয়ায় ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনার জায়গাটি দুর্বল হয়ে গেছে।

দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থনীতির ওপর বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন পর্যবেক্ষণ। গত মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, চলতি বছর এ অঞ্চলে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) গড় প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৬ শতাংশ। প্রবৃদ্ধির এ হার গত অক্টোবরে বিশ্বব্যাংকের দেওয়া পূর্বাভাসের চেয়ে শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট কম। আগামী বছর দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক খানিকটা বেড়ে হতে পারে ৫ দশমিক ৯ শতাংশ। তবে সেটিও ২০২১ সালে করোনা-পরবর্তী প্রাথমিক পুনরুদ্ধারে হওয়া প্রবৃদ্ধির তুলনায় অনেক কম। সে বছর প্রবৃদ্ধি হয়েছিল ৮ দশমিক ২ শতাংশ।

বিশ্বব্যাংক বলছে, ঋণ সংকটে থাকা শ্রীলঙ্কার অর্থনীতিতে প্রবৃদ্ধি না হয়ে উল্টো সংকোচন ঘটবে। প্রবৃদ্ধি হবে ঋণাত্মক। সংকটে থাকা আরেক দেশ পাকিস্তানে এ বছর খুব সামান্য প্রবৃদ্ধি হবে। এর বাইরে ভুটান ছাড়া বাকি সব দেশের জন্যই প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক।

এদিকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনীতিবিদ হ্যানস টিমার বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে কিছু চ্যালেঞ্জ আছে। তবে এগুলো শ্রীলঙ্কা ও পাকিস্তানের সংকটের সঙ্গে তুলনীয় নয়। মঙ্গলবার বিশ্বব্যাংকের ‘সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস’ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

হ্যানস টিমার বলেন, বাংলাদেশের মূল চ্যালেঞ্জ আর্থিক খাতের সংকট এবং বৈদেশিক লেনদেনে বড় অঙ্কের ঘাটতি। ডলারের অনেক বিনিময় হার আর্থিক খাতে সমস্যা তৈরি করছে। অ্যাডহক ভিত্তিতে একেক সময় একেক রকম বিনিময় হার নির্ধারণ না করে পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়া উচিত। আর্থিক খাতের বড় সংকট হলো উচ্চমাত্রার খেলাপি ঋণ। তৈরি পোশাকের মতো অন্যান্য রপ্তানি খাতে সমান মনোযোগ দিয়ে সামগ্রিক রপ্তানি বাড়ানোর পরামর্শ দেন তিনি।


এই বিভাগের আরো খবর