শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

বেহেস্তের প্রলোভন ও ভয়-ভীতিতে ধানের শীষের গণজোয়ার ঠেকাতে পারবেন না: আব্দুর রউফ

সাতক্ষীরা প্রতিনিধি
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:৩১ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে পারুলিয়া বাসস্ট্যান্ডে পারুলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পারুলিয়া বাসস্টান্ডের এই নির্বাচনী জনসভায় নারী পুরুষের ঢল ধানের শীষের বিজয়ে গণজোয়ার উঠেছে। দলীয় নেতাকর্মীরা সবাই এককাতারে। সাতক্ষীরা-২আসনে ধানের শীষের এই গণজোয়ার ইনশাআল্লাহ বিজয় ইনশাআল্লাহ আমাদের হবেই। বেহেস্তের প্রলোভন ও ভয়-ভীতিতে ধানের শীষের গণজোয়ার ঠেকাতে পারবেন না ইনশাআল্লাহ।

শিবিরের ছেলেরা আমার ধানের শীষের ব্যানার ছিড়ছে। আপনারা আমাকে চেনেন আমিও আপনাদেরকে চিনি। ধৈর্যের বাঁধ ভেঙে দিবেন না। আমি জনগণের নেতা, আমি আপনাদের সন্তান হয়ে আপনাদের পাশে থেকে মানব কল্যানে নিজেকে উৎসর্গ করতে চাই। আমি একজন সন্তানহারা পিতা। মানুষের কল্যানে বাকী জীবনটা উৎসর্গ করতে চাই। আপনারা আমার জন্য নির্বাচনের বাকী ৭ দিন কষ্ট করে একটু সময় ব্যায় করুন, আমি আপনাদের মাঝে আমার জীবনের বাকী দিনগুলো কাটাতে চাই। আমি আপনাদের এই ঋণ ভালোবাসা ও উন্নয়ন দিয়ে শোধ করবো। বিএনপি জনগণের দল। আমি এই অবহেলিত জনপদের মানুষের উন্নয়নে রাস্তাাঘাট, বিশ্ববিদ্যালয়. সুন্দরবন টেক্সটাইল মিল চালুসহ আমার নির্বাচনী এলাকার সামগ্রীক উন্নয়নে প্রতিশ্রুতি দিলাম। সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পরিবারে দেওয়া হেব ফ্যামিলি কার্ড।

দেশের উন্নয়নের স্বার্থে ১২ ফেব্রুয়ারী ঐক্যবদ্ধভাবে সকলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহবান জানান তিনি। নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা প্রমুখ।

নির্বাচনী জনসভায় পারুলিয়ার ১৭ জন যুবক জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে বিএনপিতে যোগ দেয়। এ সময় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। কুলিয়া ইউনিয়নের আয়োজনে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ ক্ষেতের ধানের শীষ, ধানের শীষ আঁকা গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত টি-শার্ট, দলের ব্যানার, ফেস্টুন এবং সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের ছবি নিয়ে বিকাল ৩টার আগেই নির্বাচনী জনসভাস্থলে লোকে লোকারণ্য হয়ে পড়ে পারুলিয়া বাসস্ট্যান্ডে নির্বাচনী জনসভাস্থল জনসমুদ্রে রূপ নেয়।

এসময় পারুলিয়া বাসস্ট্যান্ডে বিশাল জনতার স্রোতের মধ্য দিয়ে জনসভাস্থলে প্রবেশ করেন সাতক্ষীরা-২(সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ। হাজার হাজার জনতার গগণবিদারি স্লোগানে তাকে বরণ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।


এই বিভাগের আরো খবর