সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

বৈরী আবহাওয়ায় চীনে তুলা উৎপাদন কমার আশঙ্কা

ঢাকা প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৫:৫৮ অপরাহ্ন

বিশ্বের শীর্ষ তুলা উৎপাদক দেশ চীনে চলতি বছর উৎপাদন কমার আশঙ্কা দেখা দিয়েছে। তীব্র ঠাণ্ডা আবহাওয়ায় এবার তুলাবীজ বপন করতে দেরি হয়েছে। অনেক এলাকায় বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে তুলা গাছ। এছাড়া সরকার খাদ্যশস্য উৎপাদন বাড়ানোর আহ্বান জানানোয় অনেক কৃষক তুলার আবাদ কমিয়ে দিয়েছেন। খবর দি ইকোনমিক টাইমস।

চীনের নেতৃস্থানীয় তুলা ব্যবসায়ী ও প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান হেবেই শিংজু টেক্সটাইল ম্যাটেরিয়াল কোম্পানির জেনারেল ম্যানেজার জিও চাও বলেন, ‘‌এ বছর তুলা উৎপাদন গত বছরের তুলনায় ১০ লাখ টনের বেশি কমতে পারে। ২০২২ সালে চীন ৬০ লাখ টন তুলা উৎপাদন করে। সে হিসাবে এ বছর উৎপাদন ১৫ শতাংশ কমবে।’

চীন বিশ্বের শীর্ষ টেক্সটাইল উৎপাদক ও শীর্ষস্থানীয় তুলা আমদানিকারক দেশও। উৎপাদনে কোনো রকম ঘাটতি দেখা দিলেই দেশটিকে আমদানির ওপর জোর দিতে হবে।

বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কায় টেক্সটাইল পণ্য রফতানিকারকদের হতাশায় দিন কাটছে। কারণ বিশ্বজুড়ে এখন তুলার চাহিদা নিম্নমুখী। এ পরিস্থিতিতে চীনে চাহিদা বাড়লে তা রফতানিকারকদের জন্য আশীর্বাদ বয়ে আনবে।

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে চীনের সরকার লম্বা সময় ধরেই দেশটির কৃষকদের তুলার বদলে খাদ্যশস্য উৎপাদন বাড়াতে উৎসাহিত করে আসছিল। ঠিক এমন সময় অপ্রত্যাশিত ঠাণ্ডা আবহাওয়া দেশটির প্রধান তুলা আবাদি অঞ্চল জিংশিয়াংয়ে উৎপাদন ব্যাহত করছে।

চীনের পণ্যবাজার পরামর্শক প্রতিষ্ঠান মাইস্টিলের দেয়া তথ্যমতে, কিছু অঞ্চলের তুলাচাষীদের তাদের জমির ১০ শতাংশের বেশি জায়গায় তুলা আবাদ করতে বলেছে সরকার। প্রতিষ্ঠানটি মনে করছে, এ কারণে গত বছরের তুলনায় চীনে এবার তুলা আবাদ ১০ শতাংশ কমতে পারে।

তবে এখনো এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর সময় আছে। চলতি সপ্তাহে তুলনামূলক উষ্ণ ও রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়ার প্রভাবে পরিস্থিতির উন্নতি হতে পারে।

চীনে এপ্রিলের শুরুর দিকেই সাধারণত তুলা আবাদ শুরু হয়। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, এ সময় জিংশিয়াংয়ের ৯০ শতাংশ আবাদই সম্পন্ন হয়েছে।

খরা থেকে কয়েক সপ্তাহের ব্যবধানে তীব্র ঠাণ্ডা আবহাওয়া চীনে আপেল থেকে শুরু করে রাবার ও তুলা; সব ধরনের কৃষিপণ্য উৎপাদনকে বিপর্যয়ের মুখে ফেলেছে। সংশ্লিষ্টরা জানান, তুলা আবাদি অঞ্চলগুলোয় তাপমাত্রা অনেক কমে গেছে। ফলে গাছগুলো বেড়ে ওঠার আগেই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে ফেব্রুয়ারিতে ২০২২-২৩ বিপণন মৌসুমে বৈশ্বিক তুলা উৎপাদন ও ব্যবহার কমার পূর্বাভাস দেয় মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। ভারতে উৎপাদন নিয়ে অনিশ্চয়তা ও নিম্নমুখী বৈশ্বিক চাহিদার কারণেই মূলত এ পূর্বাভাস দেয়া হয়েছে।

‘কটন: ওয়ার্ল্ড মার্কেট অ্যান্ড ট্রেড’ শীর্ষক এক প্রতিবেদনে ইউএসডিএ জানায়, চলতি মৌসুমে বিশ্বজুড়ে ১১ কোটি ৫৪ লাখ বেল তুলা উৎপাদন হতে পারে, যা আগের পূর্বাভাসের তুলনায় তিন লাখ বেল কম। বৈশ্বিক ব্যবহার পূর্বাভাস আট লাখ বেলেরও বেশি কমানো হয়েছে। এ বছর ব্যবহারের পরিমাণ দাঁড়াতে পারে ১১ কোটি ৯ লাখ বেল।

ভারত, চীন ও পাকিস্তানের মতো শীর্ষ ব্যবহারকারী দেশগুলো রয়েছে নানামুখী চ্যালেঞ্জে। মুনাফা মার্জিন ও সুতার ক্রয়াদেশ কমে গেছে। ফলে কটন লিন্ট ক্রয়ে ক্রেতাদের মধ্যে রক্ষণশীল প্রবণতা তৈরি হয়েছে।


এই বিভাগের আরো খবর