আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রতীক বরাদ্দ দেওয়ার পর পাড়া-মহল্লায় বিরাজ করছে উৎসবমুখব পরিবেশ। চলছে বিরামহীন প্রচারণা। ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া চাইতে দেখা গেছে ফরিদপুরের মধুখালীর বিভিন্ন উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের।
ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের বাকি আর মাত্র ৪ দিন। তাই প্রচার-প্রচাণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক এ প্রত্যাশা ভোটারদের।
প্রচারণা চালানো প্রার্থীরা বলছেন, আগামী ৮ মে ভোটের দিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানান তারা।
তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, ওয়াকার্স পার্টির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদা বেগম কৃক। বিরামহীন প্রচারণায় সময় কাটাচ্ছেন তারা। বাড়ি বাড়ি যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
এ ছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে লড়ছেন ৩ জন প্রার্থী। তারা হলেন- মোহাম্মদ মহসিন বিশ্বাস, মোহাম্মদ শাহিদুল ইসলাম, মো: আবুল কাশেম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন- বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার, সুক্লা ভৌমিক। উল্লেখ্য, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।