মনোহরদীতে এক কৃষকের গরু বেচার ২ লাখ টাকা গেলো সিঁদেল চোরের হাতে। সাথে তার স্ত্রীর গেলো আরো ৫০/৬০ হাজার টাকার মালামাল।
জানা যায়, গত (২৬ জুন) রাতের কোন এক সময় মনোহরদীর খিদিরপুর ইউনিয়নের কালিরচর গ্রামের খুরশীদের ঘরে সিঁদেল চোর হানা দেয়। তারা কিছুদিন আগে হাটে খুরশীদের গরু বেচা ২ লাখ টাকা নিয়ে যায়।খুরশীদ জানান, একই ঘটনায় তার স্ত্রীরও ৫০/৬০ হাজার টাকার মালামাল খোয়া গেছে। একই রাতে তাদের প্রতিবেশী উজ্জলের ঘরেও অনুরুপ একটি চুরির ঘটনা ঘটে।
বিষয়টি তাদের জানা নেই বলে জানিয়েছেন মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন।