বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু

মনোহরদীতে ফুটবল খেলা নিয়ে, হামলা আহতের পর বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
শনিবার, ১৭ জুন, ২০২৩, ৭:১২ অপরাহ্ন

মনোহরদীতে ফুটবল খেলা কেন্দ্রিক অপ্রীতিকর ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাতে হাসপাতালে মৃত্যু ঘটেছে।
অভিযোগে জানা যায়, মনোহরদীর উরুলিয়া এবং মির্জাপুর গ্রামের মধ্যে কিছুদিন আগে উরুলিয়া গ্রামের মাঠে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার জেরে ১১ জুন রাতে মোটর সাইকেলযোগে চালাকচর বাজার থেকে ২ বন্ধুসহ বাড়ি ফিরছিল উরুলিয়া গ্রামের জাহাঙ্গীর নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
এ সময় প্রতিপক্ষ মির্জাপুর গ্রামের একদল যুবক চালাকচর উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানের রাস্তায় পথ আটকে ধারালো অস্ত্রসহ তাদের উপর হামলা চালায়। তাদের বেধড়ক মারপিট ও ধারালো অস্ত্রাঘাতে উরুলিয়া গ্রামের মৃত আলাল উদ্দীনের পুত্র জাহাঙ্গীর ও তার ২ সঙ্গী মারাত্মক আহত হয়। চিকিৎসার্থে তাদের প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে আশক্সক্ষাজনক অবস্থায় তাদের মধ্যে জাহাঙ্গীরকে (২১) ঢাকায় প্রেরণ করা হয়।
এ ব্যাপারে জাহাঙ্গীরের বড় ভাই সুমন মিয়া কর্তৃক মনোহরদী থানায় একটি অভিযোগও দায়ের করা হয়। আহত জাহাঙ্গীর ৫ দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর গতকাল শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু ঘটেছে। নিহত জাহাঙ্গীর একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো। মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন জানান, আগে দায়ের করা মামলাটিতেই এখন হত্যা মামলার ধারা যোগ হবে। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।


এই বিভাগের আরো খবর